পথচলার ১৯ বছর পূর্ণ করেছে দেশের সর্বাধুনিক মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স। চলচ্চিত্রের সঙ্গে এর যাত্রা শুরু হয়েছিল ২০০৪ সালের এই দিনে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী মিলিয়ে ১৯টি শাখা নিয়ে চলছে সিনেপ্লেক্সের কার্যক্রম। আগামী বছরই তাঁদের ৪০টি শাখা চালুর পাশাপাশি, সারা দেশে ১০০টি শাখা তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানালেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল।
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে স্টার সিনেপ্লেক্সের ১৯ বছর পূর্তি উপলক্ষে জমকালো আয়োজনে মাহবুব রহমান রুহেল বলেন, ‘আমাদের শুরুটা বেশ সংগ্রামের ছিল, কিন্তু এখন যেভাবে ভালো ভালো সিনেমা হচ্ছে এই অবস্থায় আমরা সিদ্ধান্ত নিয়েছি ২০২৪ সালের মধ্যে আরও ২০টি স্ক্রিন চালু করব।’
যোগ করে রুহেল বলেন, ‘আগামী বছরের শুরুতে সবার আগে চালু হবে ঢাকার উত্তরা, সিদ্ধেশ্বরী (নারায়ণগঞ্জ), বগুড়া, কুমিল্লা, কক্সবাজারে একাধিক স্ক্রিনের সিনেপ্লেক্স। আমাদের টার্গেট ১০০ স্ক্রিন চালু করা। সেই লক্ষ্যে এগোচ্ছি।’
দেশের সিনেমার প্রসঙ্গ টেনে সিনেপ্লেক্সের চেয়ারম্যান বলেন, ‘এ বছর হলিউডের ছবির চেয়েও দেশের ‘‘প্রিয়তমা’’ ও ‘‘সুড়ঙ্গ’’ ভালো চলেছে। এভাবে যদি বছরে কমপক্ষে ১০টি ভালো কনটেন্ট দেওয়া যায় তাহলে আরও বেশি স্ক্রিন বাড়ানোর উৎসাহ পাব।’
বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি, ধানমন্ডির সীমান্ত সম্ভার, সামরিক জাদুঘর (বিজয় স্মরণী), মিরপুর, এসকেএস টাওয়ার, রাজশাহী হাইটেক পার্ক, চট্টগ্রামের বালি আর্কিড মিলিয়ে ১৯টি স্ক্রিনে স্টার সিনেপ্লেক্সে চালু আছে।
প্রসঙ্গত, সিনেমা প্রদর্শনের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত রয়েছে স্টার সিনেপ্লেক্স। ২০১৯ সালে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ সিনেমাটির প্রযোজনায় ছিলেন তাঁরা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানান, একাধিক সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে। ২০২৪ সালে ধারাবাহিকভাবে সেই সিনেমাগুলোর প্রযোজনায় যুক্ত হবে স্টার সিনেপ্লেক্স।

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, এরপরই জানা যাবে কার মাথায় উঠছে এবারের ‘লাক্স সুপার স্টার’-এর মুকুট। কিন্তু জমকালো এই গ্র্যান্ড গালার ঠিক আগমুহূর্তে ঘটল এক বিপত্তি। আসরের সবচেয়ে কাঙ্ক্ষিত সেই ট্রফিটি পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
মুক্তির পর থেকে নানা সমালোচনার মুখে পড়েছে শাকিব খান অভিনীত রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। সিনেমার সাউন্ড, কালার, ভিএফএক্স নিয়ে অভিযোগের অন্ত নেই। গল্পে সামঞ্জস্য না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। অনেকে ধারণা করছেন, ঈদে মুক্তি দেওয়ার জন্য সম্পূর্ণ কাজ শেষ না করেই মুক্তি দেওয়া...
৩ ঘণ্টা আগে
অবশেষে শুরু হলো ভারতের অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের শুটিং। পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে ইনস্টাগ্রামে সৌরভ গাঙ্গুলী স্ট্যান্ডের একটি ছবি পোস্ট করে নিশ্চিত করেছেন, কলকাতার ইডেন গার্ডেন্সে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এতে সৌরভের চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও।
৪ ঘণ্টা আগে
পুরোনো দিনের জনপ্রিয় গানগুলো আবার ফিরে আসছে নতুন সংগীত আয়োজনে। কেউ কেউ আবার নতুন গানের সঙ্গে মিক্স করছেন পুরোনো জনপ্রিয় গানের অংশ। গত বছরের শেষ দিকে নিজের পুরোনো গানগুলো নতুন সংগীতায়োজনে দর্শক-শ্রোতাদের সামনে নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী।
৫ ঘণ্টা আগে