
১৮ বছর পূর্তিতে নাটকের দল বটতলা তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে রয়েছে নাট্য প্রদর্শনী, আলোচনা সভা, সেমিনার, পাঠচক্র, স্মৃতিচারণ, গান, পাপেট থিয়েটারসহ নানা আয়োজন। আগামী ২৮ থেকে ৩০ আগস্ট পর্যন্ত চলবে এই আয়োজন।
আগামী শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় থাকছে বটতলার পাঠচক্র ‘বশীর আলহেলাল স্মরণাঞ্জলি’। বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এই কথাসাহিত্যিকের উপন্যাস ‘কালো ইলিশ’ ও অন্যান্য রচনা নিয়ে আলোচনা, পাঠ, স্মৃতিচারণ, গান পরিবেশন করা হবে। আয়োজনটি থাকছে বিনা মূল্যে।
পরদিন শনিবার (২৯ আগস্ট) থাকছে শিল্পী মুস্তাফা মনোয়ার স্মরণে শিশু নাট্যোৎসব। সকাল ৯টায় সৈয়দ রাশাদ ইমাম তন্ময়ের তত্ত্বাবধানে কার্টুন কর্মশালা এবং খোকন কারিগরের তত্ত্বাবধানে মাটির পাঠশালা শিরোনামে মাটি দিয়ে পাত্র বানানোর কৌশল শেখানো। সকাল ১১টায় শিশুদের নাটক ‘ডাকাত হালুম চিৎপটাং’। পরিবেশন করবে বটতলা-এ পারফরম্যান্স স্পেস। এ ছাড়াও থাকছে ‘অভিনয়ে হাতেখড়ি’ নামে শিশুদের জন্য নাটকের কর্মশালা। ইনভেনটরস পাপেট পরিবেশন করবে পাপেট শো ‘জন্মদিন বিভ্রাট’। পুরো আয়োজনটা থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে।
একই দিন একই জায়গায় বিকেল ৪টায় কাকতাড়ুয়া পাপেট থিয়েটার ও বটতলার আয়োজনে থাকছে পাপেট কর্মশালা। বিকেল ৫টায় থাকছে নাটক ‘আনারসের ঢাকা সফর’। পরিবেশন করবে ঢাকা লিটল অপেরা। সন্ধ্যায় ৭টায় টুগেদার উই ক্যান পরিবেশন করবে সংগীত পারফরম্যান্স ‘ধরণীর গান’।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টায় থাকছে গ্রন্থিকের গল্প বলার আসর। সন্ধ্যা সাড়ে ৬টায় পরীক্ষণ থিয়েটার হলে থাকছে পাপেট শো ‘সবুজ দেশের বিপদ’। ইউনিভার্সেল পাপেট এটি পরিবেশন করবে। বটতলা-এ পারফরম্যান্স স্পেস পরিবেশন করবে ‘ডাকাত হালুম চিৎপটাং’ ও ‘বন্যথেরিয়াম’। আর শেষে থাকছে নাসিরুদ্দিন নাদিম স্মৃতি বটতলা নাট্যকর্মী পদক-২০২৬।
বটতলা জানিয়েছে, ২৯ ও ৩০ আগস্টের পরিবেশনা দেখার জন্য টিকিট কিনতে হবে। দুই দিনব্যাপী আয়োজনের টিকিট বটতলার ওয়েবসাইট https://bottala.com/festivals থেকে পাওয়া যাবে।
২০০৮ সালের ২৭ আগস্ট নাট্যাঙ্গনে পথচলা শুরু হয় বটতলা নাট্যদলের। ১৮ বছরে দলটি মঞ্চে এনেছে প্রায় এক ডজন মঞ্চ নাটক। এছাড়া আরও বেশ কিছু উন্নয়নমূলক ও প্রতিবাদী নাটক মঞ্চস্থ করেছে সংগঠনটি। যা দেশে-বিদেশে, মাঠে আর পথে নিয়মিত প্রদর্শনী করে চলেছে। নাটক মঞ্চায়নের পাশাপাশি বটতলা পরিচালনা করছে অভিনয় শেখার স্কুল ‘অ্যাক্টরস স্টুডিও’।
এ দীর্ঘ সময়ে দলটি মঞ্চে এনেছে ‘ক্রাচের কর্নেল’, ‘সখী রঙ্গমালা’, ‘খনা’, ‘রাইজ অ্যান্ড শাইন’, ‘মার্ক্স ইন সোহো’, ‘মধুশিকারি’, ‘ট্রায়াল অব মাল্লাম ইলিয়া’, ‘বন্যথেরিয়াম’, ‘জতুগৃহ’সহ অনেক আলোচিত নাটক।

১৯৬৪ সালের দাঙ্গার পর ভাগ্যান্বেষণে শরণার্থী হয়ে কলকাতা থেকে ঢাকায় আসেন রাজ্জাক। উদ্দেশ্য ছিল এ দেশের সিনেমায় অভিনয় করা। ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’ দিয়ে ঢাকাই সিনেমায় যাত্রা শুরু তাঁর।
৩ ঘণ্টা আগে
কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে মেঘদল ব্যান্ড গেয়েছিল ‘বনবিবি’। ২০২৩ সালে প্রকাশ পেয়েছিল গানটি। তিন বছর পর চা-শিল্পীদের শতবর্ষের পুরোনো গানের নতুন সুর নিয়ে কোক স্টুডিও বাংলায় ফিরল তারা। গতকাল রাতে প্রকাশ পেয়েছে মেঘদলের পরিবেশনায় ‘মুল্লুক’ শিরোনামের গানটি।
৪ ঘণ্টা আগে
ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর সাড়া জাগানো উপন্যাস ‘দ্য আলকেমিস্ট’। আত্মোপলব্ধি, স্বপ্ন ও ভাগ্যের অন্বেষণে এক তরুণের সুদূর আন্দালুসিয়া থেকে মিসরীয় পিরামিডের উদ্দেশে যাত্রার রূপকধর্মী গল্পটি এবার জীবন্ত হয়ে উঠবে ঢাকার মঞ্চে।
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে