প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাস নিয়ে কলকাতায় তৈরি হচ্ছে সিনেমা। বানাচ্ছেন সুমন মুখোপাধ্যায়। এটি নির্মাতার ৮ম সিনেমা। এ সিনেমায় কুসুম চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান।
১২ ফেব্রুয়ারি থেকে কলকাতার অদূরে শুরু হয়েছে ‘পুতুল নাচের ইতিকথা’র শুটিং। জয়া আহসান শুটিংয়ে অংশ নিয়েছেন ১৪ ফেব্রুয়ারি থেকে। ঘোষণার দিন থেকেই সবার কৌতুহল ছিল, এ সিনেমায় কেমন হবে জয়ার লুক! বুধবার সেটি প্রকাশ্যে এল। ‘পুতুল নাচের ইতিকথা’ টিমের তরফ থেকে এদিন প্রকাশ করা হয় প্রধান অভিনয়শিল্পীদের লুকের ছবি। ছবিগুলোতে দেখা গেল আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও জয়া আহসানের লুক।
তিনের দশকের শেষ দিক থেকে চারের দশকের শুরু, এই সময়কে ফ্রেমবন্দী করবেন পরিচালক। যদিও ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসের সময়কাল আরেকটু পেছনে। সিনেমায় গল্পের সময় খানিকটা এগিয়ে এনেছেন সুমন। তাঁর বাবা অরুণ মুখোপাধ্যায় মঞ্চস্থ করেছিলেন এই উপন্যাস। সে নাট্যরূপই সিনেমা তৈরির প্রথম অনুপ্রেরণা সুমনের।

বলিউড তারকা সাইফ আলী খান ও সোহা আলী খানকে সাধারণ মানুষ সহজেই চিনলেও, তাঁদের বড় বোন সাবা আলী খান বহু বছর ধরেই প্রচারের অন্তরালে থাকতে পছন্দ করেন।
৪ ঘণ্টা আগে
জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) ১৮তম সিজনের কাজ সময়মতো শেষ করতে টানা ২৪ ঘণ্টা শুটিং করেছেন ৮৩ বছর বয়সী বলিউড তারকা অমিতাভ বচ্চন। এই বয়সে এসে তাঁর এমন পেশাদারি একদিকে যেমন নজর কেড়েছে, অন্যদিকে নির্ধারিত সময়সীমার (ডেডলাইন) চাপে কাজ করতে গিয়ে কাজের দীর্ঘ সময় ও অতিরিক্ত শারীরিক-ম
৪ ঘণ্টা আগে
‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে আর্ক ব্যান্ডের হাসানের ওপর বোতল নিক্ষেপের ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রতিবাদে সরব সংগীতাঙ্গনের লোকজন। ব্যান্ডশিল্পীদের সংগঠন বামবাসহ সংগীতশিল্পীদের অনেকে ক্ষোভ প্রকাশ করে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন। আয়োজকদের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে
বাংলা সিনেমার মহানায়িকা বলা হয় সুচিত্রা সেনকে। রূপে, লাবণ্যে আর অভিনয়গুণে বাঙালিদের হৃদয়ে আজও তিনি অমলিন। সেই সুচিত্রা সেনের নামে গান লিখেছেন জনপ্রিয় গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী।
১০ ঘণ্টা আগে