কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা। তবে খবরটি সত্য নয় বলে জানিয়েছেন পূর্ণিমা। এমন মিথ্যা খবরে বিব্রতকর অবস্থার মধ্যে পড়ছেন তিনি।
এ বিষয়ে পূর্ণিমা বলেন, ‘মা হওয়ার খবরটি আমি কেন লুকিয়ে রাখব। এটি তো আনন্দের সংবাদ। আমি মা হচ্ছি অথচ আমিই জানি না—এটা কেমন কথা! অনেকে ফোন করে অভিনন্দনও জানাচ্ছেন। বিষয়টি আমার জন্য বিব্রতকর। খবরটি সম্পূর্ণ ভুয়া।’
সম্প্রতি একটি অনুষ্ঠানে পূর্ণিমাকে দেখা গেছে ঢিলেঢালা পোশাক পরতে। সচরাচর তাঁকে এমন পোশাকে দেখা যায় না। এরপরেই গুঞ্জন উঠে মা হতে যাচ্ছেন এ চিত্রনায়িকা। নেটিজেনদের অনেকেই মন্তব্য করেন বেবি বাম্প লুকাতেই তিনি এ ধরনের পোশাক বেছে নিয়েছেন। অবশেষে সব গুঞ্জনে পানি ঢেলে দিলেন পূর্ণিমা।
২০২২ সালে ২৭ মে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন পূর্ণিমা। দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন পূর্ণিমা। চার বছর আগে তাঁদের বিচ্ছেদ হয়। সে সংসারে একটি কন্যাসন্তান আছে পূর্ণিমার।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৮ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৮ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে