২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘হাওয়া’। প্রথম সিনেমাতেই বাজিমাত করেছিলেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন দুই জায়গাতেই দর্শক ভিড় করেছেন দেখার জন্য। অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি প্রমুখ। দুই বছর পর নতুন সিনেমার শুটিং শুরু করেছেন সুমন। চঞ্চল, রাজ না থাকলেও এবার সুমনের সিনেমায় দেখা যাবে নাজিফা তুষিকে। তাঁর সঙ্গে আছেন মোস্তাফিজ নূর ইমরান।
তিন বছর আগেই ‘রইদ’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন সুমন। সে সময় সিনেমাটি প্রযোজনার কথা ছিল অভিনেত্রী জয়া আহসানের। ২০২০-২১ অর্থবছরে সিনেমা নির্মাণের জন্য ৬০ লাখ টাকার সরকারি অনুদান পেয়েছিলেন জয়া। তবে সময়মতো সিনেমার কাজ শুরু করতে না পারায় চলতি বছরের শুরুতে অনুদানের টাকা ফেরত দিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘নানা কারণেই নির্মাণপ্রক্রিয়া বিলম্ব হচ্ছে। এদিকে অনুদানের অর্থ নিয়ে সিনেমা নির্মাণ না করাটা আমার কাছে অশোভন মনে হয়েছে, তাই টাকা ফেরত দিয়েছি।’
অনুদানের টাকা ফেরত দিলেও নতুন আয়োজনে রইদ নির্মাণ করবেন বলে জানিয়েছিলেন সুমন। কথা রেখেছেন হাওয়াখ্যাত এই নির্মাতা। সম্প্রতি শ্রীমঙ্গলে শুরু হয়েছে সিনেমার শুটিং। তবে বদলে গেছে সিনেমার প্রযোজক। জয় আহসান নন, এখন সিনেমাটির নতুন প্রযোজক বেঙ্গল ক্রিয়েশনস।
শুটিং শেষে আনুষ্ঠানিক ঘোষণার আগপর্যন্ত রইদ নিয়ে কোনো কথা বলতে চান না নির্মাতা। একই কথা অভিনেতা মোস্তাফিজ নূর ইমরানের কণ্ঠেও। জানালেন, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানোর পর এ সিনেমা নিয়ে কথা বলবেন।
হাওয়া সিনেমার শুটিংয়ের জন্য সমুদ্রকে বেছে নিয়েছিলেন সুমন। সমুদ্রের বুকে মাছ ধরার একটি ট্রলারে বুনেছিলেন রহস্যের জাল। নিজের দ্বিতীয় সিনেমার জন্য বেছে নিয়েছেন পাহাড়। ধারণা করা হচ্ছে, পাহাড়ি রহস্যে রইদের গল্প সাজাবেন নির্মাতা।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৭ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৭ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
২০ ঘণ্টা আগে