শান্ত স্বভাবের মেয়ে জাহান। স্বামী শিহাবকে নিয়ে তার সংসার। পোস্ট ট্রমাটিক ডিজঅর্ডার থেকে প্রায়ই কল্পনা আর বাস্তবতা গুলিয়ে ফেলে জাহান। শিহাব চেষ্টা করে সেই ট্রমা কাটিয়ে তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে, কিন্তু পারে না। একদিন হুট করেই জাহান ঘটিয়ে ফেলে এক দুর্ঘটনা। সৃষ্টি হয় জটিল পরিস্থিতির।
এমন গল্প নিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘জাহান’। আতিক জামান পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা। তাঁর সঙ্গে রয়েছেন মোস্তাফিজুর নূর ইমরান, শিল্পী সরকার অপু, নাঈমা তাসনীম, ইমেল হক, সাক্ষর কুন্ডু দ্বীপ প্রমুখ। বৃহস্পতিবার রাত ৮টায় মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ‘জাহান’।
‘জাহান’-এ ক্যামেরা চালিয়েছেন তানভীর আহসান, ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন জাহিদ নিরব। কাজটি নিয়ে নাজিয়া হক অর্ষা বলেন, ‘জাহান চরিত্রটির ইনার সাইট ডার্ক আবার কিছুটা ইনোসেন্ট। কাজটি বেশ চ্যালেঞ্জিং ছিল আমার জন্য।’
মোস্তাফিজুর নূর ইমরান বলেন, ‘আমি একজন রিয়াকশন নির্ভর অভিনেতা। আমার বিপরীতে যে অভিনয়শিল্পী থাকেন তাঁর রিয়াকশন খুব জরুরি। সেদিক থেকে অর্ষা খুবই দারুণ। আমি প্রতিনিয়ত তাঁর কাছ থেকে অনেক কিছু শিখি। আর এই গল্পটা মানসিক স্বাস্থ্য নিয়ে নির্মিত। আশা করছি, কনটেন্টটা দেখে দর্শক পছন্দ করবেন।’

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৩ মিনিট আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১১ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১১ ঘণ্টা আগে