
বলিউডের খ্যাতিমান নির্মাতা হানসাল মেহতা তিন বছর ধরে যে সিনেমাটি নিয়ে রাত-দিন এক করে পরিশ্রম করছেন, সেটির নাম ‘ফারাজ’। বাংলাদেশে ঘটে যাওয়া হোলি আর্টিজানের ঘটনাই উঠে এসেছে হানসালের এই নতুন সিনেমায়। আগামী ৩ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাবে ‘ফারাজ’।
একই ঘটনার অনুপ্রেরণায় বাংলাদেশে মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেছেন ‘শনিবার বিকেল’। কিন্তু সেন্সর ছাড়পত্র না পাওয়ায় দীর্ঘদিন হয়ে গেল সিনেমাটি মুক্তি দিতে পারছেন না নির্মাতা। তাই ‘ফারাজ’ সিনেমার মুক্তিতে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজের দেশে নিজের সিনেমা মুক্তি দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করে আলটিমেটাম দিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। ‘শনিবার বিকেল’ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, মামুনুর রশীদ, নুসরাত ইমরোজ তিশাসহ অনেকে। ইতিমধ্যে সিনেমাটি দেশের বাইরে চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসিত হয়েছে।
২০১৬ সালের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলা চালায় ৯ জঙ্গি। ওই ঘটনায় ২৮ জন নিহত হন, যার মধ্যে ১৭ জনই ছিলেন বিদেশি। নিহত বাংলাদেশিদের মধ্যে অন্যতম ফারাজ আইয়াজ হোসেন ও তাঁর বান্ধবী অবিন্তা কবির। প্রায় সাত বছর আগে ঘটে যাওয়া এ ঘটনা এবার বড় পর্দায় দেখবেন ভারতের দর্শক। ‘ফারাজ’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন শশী কাপুরের নাতি জাহান কাপুর। এ সিনেমা দিয়েই বলিউডে পা রাখছেন জাহান। অভিনয়ে আরও আছেন জুহি বাব্বার সনি, আমির আলি, আদিত্য রাওয়াল প্রমুখ। প্রযোজনা করেছেন বলিউডের প্রভাবশালী দুই প্রযোজক অনুভব সিনহা ও ভূষণ কুমার। ভারতীয় গণমাধ্যমে হানসাল মেহতা বলেন, ‘২০১৬ সালের হোলি আর্টিজানের সেই ঘটনা শুধু ঢাকা নয়, কাঁপিয়ে দিয়েছিল পুরো পৃথিবীকে। এ ঘটনার মূলে কী আছে, যা তরুণ মনকে বিপথে চালিত করে—সেটা আমি খুঁজে বের করার চেষ্টা করেছি।’
এদিকে বাংলাদেশের নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘আমাদের সিনেমার কোথাও হোলি আর্টিজানের কথা উল্লেখ নেই, সেই ঘটনার কোনো চরিত্রও এখানে পুনর্নির্মাণ হয়নি। তবু, কোনো এক অজ্ঞাত কারণে “শনিবার বিকেল” সিনেমার সেন্সর ছাড়পত্র দেওয়া হচ্ছে না। গত বছর এ নিয়ে শিল্পীদের প্রতিবাদের মুখে মাননীয় তথ্যমন্ত্রী ছাড়পত্র দেওয়ার আশ্বাস দিলেও তা কার্যকর হচ্ছে না। এ বিষয়ে আপিল কমিটির সঙ্গে গত ১৭ নভেম্বর ও ৮ জানুয়ারি মিটিং আহ্বান করলেও শেষ মুহূর্তে সভা বাতিল করা হয়েছে। এমনকি কোন কোন বিষয়ে সেন্সর আপত্তি আছে, সেই তালিকাও আমাদের দেওয়া হয়নি।’
আজ মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক প্রোফাইলে আলটিমেটাম দিয়ে ফারুকী লেখেন, ‘ফেব্রুয়ারীর ২ তারিখের মধ্যে শনিবার বিকেল বাংলাদেশের মানুষের সামনে হাজির করতে দিতে হবে। কথা আমাদের একটাই। এর আগে আমাদেরকে আড়েঠাড়ে বলা হয়েছে, উনারা চান না বহির্বিশ্বের মানুষের কাছে শনিবার বিকেল সিনেমার মাধ্যমে ঐ দুঃসহ স্মৃতি ফিরে আসুক। ইউটিউবে এই বিষয়ে হাজার হাজার ভিডিও আছে, আর উনারা ভাবছেন একটা সিনেমা আটকাইয়া এই ঘটনা ধামাচাপা দিবেন। আমার প্রশ্ন, ৩ ফেব্রুয়ারী যে ফারাজ মুক্তি পাবে, এখন আপনি কীভাবে ধামাচাপা দিবেন? শনিবার বিকেলের প্রথম সেন্সর প্রদর্শনীর পর সেন্সর বোর্ড প্রশংসা করে বলেছেন দ্রুত সার্টিফিকেট দিবেন। কার ইশারায় এটার দ্বিতীয় প্রদর্শনী হলো, সেটার তদন্ত কি কোনোদিন হবে? বিদেশী কলাকুশলী আনার জন্য শুটিংয়ের আগে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করতে আমাদের স্ক্রিপ্ট জমা দিতে হয়েছিল। স্ক্রিপ্ট পড়ে সরকারের সংশ্লিষ্ট দফতর থেকে আমাদের অনুমোদন দেওয়া হয়, উৎসাহ দেয়া হয়। যেটা আজ অনুমোদন পায়, কাল সেটা নিষিদ্ধ হয় কিসের ভিত্তিতে?’

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২৯ মিনিট আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১২ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১২ ঘণ্টা আগে