শহীদুল ইসলাম খোকন পরিচালিত ব্যবসাসফল ছবি ‘ভণ্ড’ খ্যাত নায়িকা সুইডেনপ্রবাসী তামান্না হুদা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। সুইডেনে বসবাসরত গুজরাটি ব্যবসায়ী মোহাম্মদ দাইয়ার সঙ্গে গত ২৬ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন। সুদূর সুইডেন থেকে বিস্তারিত এসব তথ্য জানালেন তামান্না নিজেই। তামান্না জানান, গেল দুই বছর দাইয়ার সঙ্গে তাঁর পরিচয়। তামান্নার মা মারা গিয়েছেন কিছুদিন আগে। দাইয়ার সঙ্গে তামান্না মাকে পরিচয়ও করিয়ে দিয়েছিলেন। মা চলে গেলেও সেই মায়ের পছন্দ করা ছেলেকেই তামান্না বিয়ে করলেন।
তামান্না বলেন,‘দাইয়া আমাকে ভীষণ কেয়ার করে, ভালোবাসে। মানুষ হিসেবে সত্যি ভীষণ ভালো মনের মানুষ। গেল দুই বছরে আমি তা বেশ উপলব্ধি করতে পেরেছি। আম্মা বেঁচে থাকলে হয়তো খুব খুশি হতেন। তবে আমার বিশ্বাস আমি দাইয়ার সঙ্গে বাকিটা জীবন সুখেশান্তিতে কাটাতে পারব। আমার পরিবার ভীষণ খুশি। এখন শুধু সবার কাছে দোয়া চাই।’
১৯৯৮ সালের ১৫ মে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ভণ্ড ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তামান্নার। এতে তামান্নার বিপরীতে ছিলেন চিত্রনায়ক রুবেল। ছবিটি নির্মাণে সেই সময় খরচ হয়েছিল এক কোটি টাকারও বেশি। তবে কয়েক কোটি টাকা ব্যবসা করে। এই ছবিতে তামান্না ও রুবেলের লিপে যাওয়া ডলি সায়ন্তনী ও অ্যান্ড্রু কিশোরের গাওয়া ‘ও সাথীরে আমারই জীবন, আমারই মরণ শুধু তুমি, তুমি যে আর কারো না’ গানটিও বেশ সাড়া ফেলে।
ভণ্ড ছবিটি মুক্তির পর তামান্নার ব্যস্ততা বেড়ে যায়। ‘হৃদয়ে লেখা নাম’, ‘তুমি আমার ভালোবাসা’, ‘শত্রু তুমি বন্ধু তুমি’, ‘কঠিন শাস্তি’, ‘সন্ত্রাসী বন্ধু’, ‘আমার প্রতিজ্ঞা’, ‘মুখোশধারী’ তামান্না অভিনীত উল্লেখযোগ্য কাজ। ২০০৩ সাল পর্যন্ত নিয়মিত অভিনয় করেছেন এই অভিনেত্রী। এরপর চলে যান সুইডেনে। ২০১৩ সালে মঈন বিশ্বাসের ‘পাগল তোর জন্য’ ছবিতে তাঁর শেষ অভিনয় করা।
তামান্না জানান, ইচ্ছে রয়েছে আগামী বছর স্বামী মোহাম্মদ দাইয়াকে নিয়ে ঢাকায় আসবেন। তখন তিনি দেশে তার প্রিয় জায়গাগুলো ঘুরে বেড়াবেন।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
২০ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
২০ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
২০ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
২১ ঘণ্টা আগে