আসন্ন ঈদে প্রথমবারের মতো বড় পর্দায় আসছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। রায়হান রাফী পরিচালিত ছবি ‘সুড়ঙ্গ’ সিনেমাটি ইতিমধ্যে মুক্তির অনুমতিও পেয়েছে। গতকাল শনিবার প্রকাশ পেয়েছে চলচ্চিত্রটির অফিশিয়াল পোস্টার। ইতিমধ্যে চলচ্চিত্রটির টিজার ও গান নিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে আগ্রহ বেড়েছে।
সাধারণ দর্শকদের সঙ্গে সঙ্গে ‘সুড়ঙ্গ’ নিয়ে উচ্ছ্বসিত শোবিজ অঙ্গনের তারকা অভিনেতা, অভিনেত্রীসহ অন্য কলাকুশলীরাও। এই ভালোবাসায় আপ্লুত অভিনেতা তাঁর সহকর্মীদের উদ্দেশে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন। গতকাল দুপুরে আফরান নিশোর অফিশিয়াল পেজ থেকে ১৪ মিনিটের ভিডিও বার্তা শেয়ার করা হয়।
নিশোকে সেখানে বলতে শোনা যায়, ‘সবার অ্যাপ্রিসিয়েশনে আমি মুগ্ধ। ছোট করে হলেও আমার কাজ নিয়ে সবাই যেভাবে বলছেন, এ জন্য আমি আমার মনের ভেতর থেকে কৃতজ্ঞ। ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাচ্ছে। এত ভালোবাসা আমি রাখব কোথায়? আমি অনেক কিছু ফ্ল্যাশব্যাকে দেখি। দেখতে পারি এখনো। অনেক কিছু আমার বলতে কোনো সমস্যা হয় না। যারা বলতে পারে বা স্বীকার করে নেয়—আমি মনে করি, তাদের মধ্যে ব্লেসিংস আছে। সব ক্ষেত্রেই এটা গুরুত্বপূর্ণ। কাজের ক্ষেত্রে শিকড় ভুলে যাওয়াটা উচিত না। শিকড়ের কথা বলা উচিত বারবার।’
নিজের শিকড়ের কথা বলতে গিয়ে এ সময় নিশো বলেন, ‘আমি হুট করে আসিনি, স্ট্রাগল করে এসেছি। অনেক বেশি স্ট্রাগল করে এসেছি। কারণ, আমি ফ্ল্যাশব্যাকে দেখতে পারি।’ কাজের প্রতিযোগিতা নিয়েও কথা বলেন নিশো। বলেন, ‘গুড কমপিটিশন থাকবে, কিন্তু একটা বন্ধুসুলভ আচরণও থাকবে। যেটা নাটকে আছে। দিন শেষে আমরা শোবিজ অঙ্গনের মানুষ।’
নিজেকে নিয়ে এই অভিনেতা আরও বলেন, ‘আমি আমার লাইফে নিজেকে থ্রেট ফিল করেছি। অন্য কাউকে না। কারণ, এটা আমি শিখিই নাই। আমার সিস্টেমে এটা নাই। আমি জানি, আমাকে কষ্ট করতে হবে। আমি জানি, পথ এত সুন্দর না। নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে। আমি জানি, আমার পরিবারে আমাকে উপার্জন করতে হবে। পৈতৃক সম্পত্তিতে খুব বেশি এনজয় করা মানুষ আমি না। আমার যে জার্নি, যে বেড়ে ওঠা, এটা কখনো আমি ভুলি না।’
রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’তে আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। রায়হান রাফীর সঙ্গে সিনেমার চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্ দৌলা। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।

টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৮ মিনিট আগে
জমকালো আয়োজন, তারকার মেলা আর রেড কার্পেটের চাকচিক্য—সবই ছিল চিরাচরিত অস্কারের মতো। কিন্তু ৯৮ তম একাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চ শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ থাকল না; বরং এটি হয়ে উঠল যুদ্ধ, রাজনীতি এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের এক বলিষ্ঠ প্ল্যাটফর্ম।
৩১ মিনিট আগে
প্রতি রোজার ঈদে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির পাশাপাশি নাটক নির্মাণ করেন হানিফ সংকেত। এবার ঈদেও তিনি নিয়ে আসছেন নতুন নাটক। নাম ‘ভালোবেসে অবশেষে’। প্রচারিত হবে ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায়।
১ ঘণ্টা আগে
৯৮তম অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসে বাজিমাত করেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা চলচ্চিত্রসহ মোট ছয়টি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে সিনেমাটি। এছাড়াও ‘হ্যামনেট’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসি বাকলি। প্রথম আইরিশ অভিনেত্রী হিসেবে এই বিশেষ সম্মাননা অর্জন করলেন তিনি।
১ ঘণ্টা আগে