
পর্দার ব্যর্থ প্রেমিক হিসেবে খ্যাতি রয়েছে বাপ্পারাজের। প্রায়ই তাঁর সিনেমার সংলাপ নিয়ে তৈরি হয় মিম। সোশ্যাল মিডিয়ায় ইদানীং আলোচনায় ‘প্রেমের সমাধি’ সিনেমার ‘চাচা, হেনা কোথায়’ সংলাপটি। ছেলেবুড়ো সবাই মেতে আছেন এ ট্রেন্ডে। ভাইরাল দৃশ্যটি এবার রিক্রিয়েট করলেন বাপ্পারাজ। তাঁর সঙ্গে ছিলেন পর্দার হেনার বাস্তবের জীবনসঙ্গী অভিনেতা নাঈম।
প্রেমের সমাধি সিনেমার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বকুল (বাপ্পারাজ) দীর্ঘদিন পর বাড়ি ফিরে তাঁর প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়ি সাজানো দেখতে পায়। সে হেনার বাবাকে (আনোয়ার হোসেন) জিজ্ঞেস করে, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়?’ জবাবে চাচা বলে, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’ বকুল তখন কান্নায় ভেঙে পড়ে, ‘না না, হেনার বিয়ে হতে পারে না। আমি বিশ্বাস করি না।’ এরপর ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি বাজতে থাকে।
‘চাচা, হেনা কোথায়’ সংলাপটি ভাইরাল হওয়ার পর বিষয়টি উপভোগ করার কথা জানিয়েছিলেন বাপ্পারাজ, শাবনাজ ও শাবনাজের স্বামী নাঈম। দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়ায় এবার সেই দৃশ্য রিক্রিয়েট করলেন বাপ্পারাজ ও নাঈম। প্রেমের সমাধি মুক্তির ২৯ বছর আবার হেনার খোঁজে বের হলেন বাপ্পারাজ। তবে এবার হেনার বাবা নয়, গেলেন হেনার বাস্তবের জীবনসঙ্গী নাঈমের কাছে।
ভিডিওতে দেখা গেল, জিপ চালিয়ে নাঈমের কাছে যান বাপ্পারাজ, তাঁকে জিজ্ঞেস করেন, ‘নাঈম ভাই, হেনা কোথায়?’ নাঈম বাপ্পার দুই কাঁধে হাত রেখে বলেন, ‘বাপ্পা, তুই অনেক দেরি করে ফেলেছিস। হেনার তো অনেক আগেই আমার সঙ্গে বিয়ে হয়ে গেছে’। ‘না, আমি বিশ্বাস করি না’— বলেই নাঈমকে জড়িয়ে ধরে চিৎকার করতে লাগলেন বাপ্পা।

সঙ্গে সঙ্গেই পেছনে থাকা দিঠি আনোয়ার, ইমন সাহা, বিপ্লব, কোনালসহ কয়েকজন মিলে গাইতে শুরু করেন প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায় গানটি। শেষ মুহূর্তে দেখা গেল পর্দার হেনা শাবনাজকেও। হাত নাড়তে নাড়তে বাপ্পা ও নাঈমের দিকে এগিয়ে গেলেন তিনি। নাঈম-শাবনাজের ফেসবুক পেজ থেকে প্রকাশের পর মুর্হূতেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।
দেখুন আলোচিত সেই ভিডিও:

ঈদ উপলক্ষে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছিল মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’। এবার সিনেমাটি মুক্তি পাচ্ছে সিঙ্গেল স্ক্রিনে। আজ থেকে দেশের ৩০টি হলে দেখা যাবে রাক্ষস। রোমান্টিক থ্রিলার ঘরানার এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তাঁর নায়িকা হয়েছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা...
৫ ঘণ্টা আগে
হলমালিকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’। ঈদের দিন সিনেমা চালাতে না পারায় অনেক হলে ভাঙচুরের ঘটনায় ক্ষতির মুখে পড়েছেন হলমালিকেরা। এ নিয়ে হলমালিকেরা প্রিন্সের প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রদর্শক সমিতিতে। গত বুধবার হলমালিকদের নিয়ে এক সভার আয়োজন করে প্রদর্শক সমিতি।
৫ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান রবীন্দ্রসংগীত শিল্পী অণিমা রায়ের উপস্থাপনায় শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘অণিমার গানঘর’। কোলাহল কমিউনিকেশন প্ল্যাটফর্মের জন্য নির্মিত অনুষ্ঠানটিতে সংস্কৃতিজগতের বিভিন্ন শাখার গুণী ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন অণিমা। বৈঠকি আলাপের আঙ্গিকে...
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে