
বিনোদনের নতুন মাধ্যম ওটিটিতে চাহিদা রয়েছে নতুন সিনেমার। তাই তো হলে মুক্তির পর নির্মাতাদের লক্ষ্য থাকে ওটিটি। এ ক্ষেত্রে উল্টোপথে হাঁটলেন সরকারি অনুদানে নির্মিত ‘জলরঙ’ সিনেমার প্রযোজক দেলোয়ার হোসেন দিলু। দুই মাস আগে ওটিটিতে মুক্তির পর ৮ আগস্ট শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২০-২১ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় জলরঙ। মানব পাচারের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন কবিরুল ইসলাম রানা। ২০২৩ সালে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেলেও মুক্তির কোনো খবর পাওয়া যাচ্ছিল না সিনেমাটির। অবশেষে প্রায় দুই বছর পর গত কোরবানির ঈদে প্রচার ছাড়াই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পায় জলরঙ। দুই মাস পর প্রেক্ষাগৃহে মুক্তির সময়েও প্রচারের বেহাল অবস্থা। গতকাল সিনেমার ট্রেলার প্রকাশ করে মুক্তির কথা জানান প্রযোজক।
ওটিটির পর হলে মুক্তির প্রসঙ্গে জানতে চাইলে সঠিক কোনো তথ্য দিতে পারেননি নির্মাতা কবিরুল ইসলাম রানা। খুদে বার্তায় এই নির্মাতা জানান, জলরঙ মুক্তির খবর তিনি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। কবিরুল ইসলাম রানা আরও জানান, ঢাকার বাইরে আছেন তিনি। স্ত্রী অসুস্থ থাকায় তিনি তাঁকে নিয়ে ব্যস্ত আছেন। ঢাকায় ফিরে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন বলে জানান রানা।
জলরঙ সিনেমাটি হলে মুক্তির প্রসঙ্গে প্রযোজক দেলোয়ার হোসেন দিলুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঈদে আইস্ক্রিনে মুক্তি পেলেও পরে সিনেমাটি সরিয়ে ফেলা হয়েছে। প্রযোজক বলেন, ‘ভুলবশত প্রথমে ওটিটিতে মুক্তি দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে সিনেমাটি সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। আইস্ক্রিনের সঙ্গে আমাদের চুক্তি আছে। প্রেক্ষাগৃহে মুক্তির পর আবার আইস্ক্রিনে দেখা যাবে সিনেমাটি।’
প্রযোজক আইস্ক্রিন থেকে জলরঙ সরিয়ে ফেলার দাবি করলেও এখনো প্ল্যাটফর্মটিতে দেখা যাচ্ছে সিনেমাটি। জলরঙ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, শহীদুজ্জামান সেলিম, উষ্ণ হক, মাসুম আজিজ, ফারজানা সুমি, ফারজানা রিক্তা, রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, জয়রাজ, এলিনা শাম্মি, খালেদা আক্তার কল্পনা, রাশেদা চৌধুরী প্রমুখ।
হলে মুক্তির ঘোষণা করা হলেও কোনো অভিনয়শিল্পীকে এখনো সিনেমা নিয়ে কথা বলতে শোনা যায়নি। এমনকি সোশ্যাল মিডিয়াতেও তাঁদের পোস্ট চোখে পড়েনি। এর আগে ওটিটিতে মুক্তির সময়েও অভিনয়শিল্পীরা ছিলেন নীরব।

আজ প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী। এ উপলক্ষে প্রকাশ করা হচ্ছে আইয়ুব বাচ্চুর গাওয়া ২০টি গান নিয়ে তৈরি অ্যালবাম ‘উত্তরাধিকার’। এ ছাড়া বান্দরবানে আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে আয়োজন করা হয়েছে কনসার্ট।
২ ঘণ্টা আগে
নারীদের স্বাধীনতা, নিরাপত্তা এবং সমমর্যাদার বার্তা দিতে কলকাতায় আয়োজিত হলো ‘ফ্রিডম বিয়ন্ড মিডনাইট’ শীর্ষক পদযাত্রা। ভারতের স্বাধীনতা দিবস ছিল গতকাল। এ উপলক্ষে ১৪ আগস্ট রাতে অনুষ্ঠিত নারীদের এই আয়োজনে টালিউডের নারী শিল্পীদের সঙ্গে অংশ নেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।
২ ঘণ্টা আগে
দীর্ঘদিনের জল্পনাকল্পনা আর প্রতীক্ষার পর এল সেই ঘোষণা। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে যুক্ত হলো ‘এক্স-মেন’। ১৪ আগস্ট রাতে ক্যালিফোর্নিয়ায় আয়োজিত ডি২৩ : দ্য আলটিমেট ডিজনি ফ্যান ইভেন্টে নতুন এক্স-মেন সিনেমার অভিনয়শিল্পীদের নাম ও মুক্তির তারিখ ঘোষণা করল মার্ভেল স্টুডিওস।
২ ঘণ্টা আগে
আজ শনিবার (১৫ আগস্ট) ভোর ৬টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মডেল ও অভিনেত্রী রিধিকাকে উদ্ধার করা হয়। তাঁকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
১৬ ঘণ্টা আগে