প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহর ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাস নিয়ে একই নামে তৈরি হয়েছে সিনেমা। ২০২০-২০২১ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি বানিয়েছেন জাহিদুর রহিম অঞ্জন। এর কাহিনিবিন্যাস ও চিত্রনাট্যও করেছেন তিনি।
নির্মাতা জানিয়েছেন, এ বছরের ১৮ জানুয়ারি থেকে তিন সপ্তাহ ধরে মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে। এখন চলছে ডাবিং ও সম্পাদনা পর্যায়ের কাজ।
‘চাঁদের অমাবস্যা’ সিনেমায় দাদা সাহেব আফজাল চৌধুরী চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর। এছাড়া আরেফ আলী চরিত্রে তনয় বিশ্বাস, কাদের মিয়া চরিত্রে ইরেশ যাকের, আনোয়ারা চরিত্রে শাহানা সুমি, যুবতী নারীর চরিত্রে দ্বীপান্বিতা মার্টিন ও প্রধান শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন মোশারফ হোসেন।
সিনেমাটিতে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন ভারতীয় চিত্রগ্রাহক সুধীর পালসানে। এর আগে তিনি বাংলাদেশের ‘মাটির ময়না’ ও ‘মেঘমল্লার’ সিনেমার চিত্রগ্রাহক ছিলেন। সম্পাদনায় আছেন সামীর আহমেদ। নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন এন রাশেদ চৌধুরী। ‘চাঁদের অমাবস্যা’ সিনেমার শব্দ সংযোজন ও রঙ বিন্যাস হবে কলকাতা ও মুম্বাইয়ে।
নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন জানিয়েছেন, এ বছর সৈয়দ ওয়ালীউল্লাহর জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।
‘চাঁদের অমাবস্যা’র আগে জাহিদুর রহিম অঞ্জন ‘মেঘমল্লার’ নামে একটি সিনেমা বানিয়েছিলেন। ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে শ্রেষ্ঠ পরিচালকসহ ৫টি শাখায় পুরষ্কার পায় ‘মেঘমল্লার’।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৩ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৭ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৬ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে