তুলি ভালোবেসে ঘর বাঁধে শ্যামলের সঙ্গে। কিন্তু শ্যামলের মা তুলিকে ছেলের বউ হিসেবে মেনে নেয়নি কখনো। এই টানাপোড়নে চলতে থাকে তুলি-শ্যামলের সংসার। কিন্তু একসময় দাম্ভিক মা জিতে গিয়েও হেরে যায়!
এমন গল্প নিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শেষ চিঠি’। গল্পে আছে প্রেম, পরিবার আর বিচ্ছেদের রেশ। সুমন ধর পরিচালিত চরকি ফ্লিক ‘শেষ চিঠি’ মুক্তি পাবে বৃহস্পতিবার রাত ৮টায়।
‘শেষ চিঠি’র মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে ইয়াশ রোহান ও প্রার্থনা ফারদিন দীঘিকে। ওয়েব প্ল্যাটফর্মে দীঘির এটাই প্রথম কাজ। তবে ইয়াশকে এর আগে চরকির নেটওয়ার্কের বাইরে ও তিথির অসুখ-এ দেখা গেছে। ইয়াশ ও দীঘির ছাড়াও ‘শেষ চিঠি’তে আরো অভিনয় করেছেন সাবেরি আলম, হিন্দোল রায় ও মিলি মুন্সী।
দীঘি বলেন, ‘এখন আমি চেষ্টা করছি বেছে বেছে ভালো কাজ করার। শেষ চিঠির গল্পটি আমার খুব পছন্দের। এই কাজটি দিয়ে ওয়েবে আমার ডেবিউ হচ্ছে। প্রথম ওয়েবের কাজটাই চরকিতে মুক্তি পাচ্ছে, সেটাও আমার জন্য আনন্দের বিষয়। আমার বিশ্বাস, ইয়াশ-দীঘি জুটিকে দর্শক ভালোবাসা দিয়ে গ্রহণ করবে।’
ইয়াশ রোহান বলেন, ‘চরকির সঙ্গে এ পর্যন্ত আমার দুটি কাজ করা হয়েছে। প্রতিটার গল্প ও চরিত্র একদম ভিন্ন ছিল। শেষ চিঠি-তেও এর ব্যতিক্রম হয়নি।’
পরিচালক সুমন ধর তাঁর কাজ নিয়ে বলেন, ‘নির্মাণের সঙ্গে আমি দীর্ঘদিন রয়েছি। সব সময় চেয়েছি ভালো নির্মাণ দিয়ে দর্শকের মন জয় করতে। বর্তমানে পুরো দুনিয়াসহ আমাদের দেশেও ওটিটি এখন বিশাল মার্কেট তৈরি করে ফেলেছে। নতুন ও ভিন্নধর্মী কনটেন্ট দেখার জন্য দর্শক দিন দিন ওটিটির দিকে ঝুঁকছে। আমিও চেষ্টা করেছি শেষ চিঠি-এর মধ্য দিয়ে ওটিটির জন্য নতুন গল্প দেওয়ার।’
‘শেষ চিঠি’-তে রয়েছে দুটি গান। বৃহস্পতিবার রাত ৮টার পর সময় বের করে দেখে ফেলতে পারেন ইয়াশ-দীঘি অভিনীত চরকি ফ্লিক ‘শেষ চিঠি’।
দেখুন ‘শেষ চিঠি’র ট্রেলার:

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৫ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৫ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৯ ঘণ্টা আগে