তিনি কৃষ্ণবর্ণ। আর সে কারণেই ক্যারিয়ারের শুরুতে বর্ণবৈষম্যের মুখোমুখি হয়েছিলেন পশ্চিমবঙ্গের অভিনেতা মিঠুন চক্রবর্তী। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে মিঠুনের একটি সাক্ষাৎকার। গায়ের রঙের কারণেই নাকি একসময় তাঁর সঙ্গে বহু অভিনেতারা কাজ করতে চাননি বলে সেখানে জানিয়েছেন মিঠুন।
মিঠুন বলেন, ‘একসময় আমাকে দেখে মানুষের প্রত্যাশা বেড়ে গিয়েছিল। লোকে আমাকে দেখে স্বপ্ন দেখতে শুরু করেছিল, তাহলে আমার ছেলেও বস্তিতে বা গ্রাম থেকে উঠে এসে অভিনেতা হতে পারে। আমি সে সময় সাধারণ মানুষের নায়ক হয়ে উঠেছিলাম। একজন সাধারণ মানুষের সুপারস্টার হওয়াটা আমার জন্য অনেক বড় বিষয় ছিল।’
মিঠুন আরও বলেন, ‘আমি ভেবেছিলাম যদি নেচে লোকজনের মন জয় করতে পারি, তাহলে কেউ আমার গায়ের রং দেখবে না, আর সেটাই হয়েছিল। আমার নাচ মানুষকে আমার গায়ের রঙের কথা ভুলিয়ে দিল। অথচ এই রঙের জন্যই প্রথম দিকে আমাকে নায়ক হিসাবে কেউ ভাবতেই পারেননি। সে সময় খুব কষ্ট পেয়েছি, কাঁদতাম।’
মিঠুন বলেন, ‘একমাত্র জিনাত আমানই আমাকে বলেছিলেন যে আমি প্রথম সারির অভিনেতা। উনি আমার সঙ্গে কাজ করেছিলেন, কিন্তু অন্য কেউ কাজ করতে রাজি হননি। অন্যরা কাজ করতে চাননি, কারণ আমি সে সময় গ্রহণযোগ্য নায়ক ছিলাম না। তাঁরা ভাবতেন আমার সঙ্গে কাজ করলে তাঁরা খ্যাতি পাবেন না। তাই যখন কেউ কাজ করতে চাইছিলেন না, তখন এগিয়ে আসেন জিনাত আমানজি। তিনি বলেছিলেন, আমি নাকি দুর্দান্ত। তারপর আর আমাকে কেউ আটকাতে পারেননি।’
মিঠুন চক্রবর্তীকে গত বছর দেখা গেছে বিবেক অগ্নিহোত্রীর সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’-এ। এ ছাড়া গত বছরের শেষে মিঠুন অভিনীত ‘প্রজাপতি’ সিনেমাও ব্যবসায়িক সফলতা পেয়েছে।

প্রায় দুই বছর পার হলেও মিলছিল না ওয়েব সিরিজ ‘ফেউ’-এর দ্বিতীয় সিজনের খবর। সিরিজের দ্বিতীয় সিজন এখনো মুক্তি না পাওয়ায় কয়েক মাস আগে হতাশা ও আক্ষেপ প্রকাশ করেছিলেন সিরিজের অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান।
১০ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ একসঙ্গে গেয়েছেন বেশ কয়েকটি গান। দুর্গাপূজা উপলক্ষে দ্বৈত কণ্ঠের নতুন মৌলিক গান নিয়ে আসছেন তাঁরা। ‘মায়াবী জ্যোৎস্না রাতে’ শিরোনামের গানটিতে তাঁদের সঙ্গে যুক্ত হয়েছে সমরজিৎ রায় পরিচালিত সংগীত প্রতিষ্ঠান সুরছায়ার ছয় শিক্ষার্থী...
১০ ঘণ্টা আগে
মারা গেছেন চলচ্চিত্র অভিনেত্রী নাসিমা খান। গতকাল সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় তাঁর। নাসিমা খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান।
১০ ঘণ্টা আগে
সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান সিনেমার দুনিয়ায় কালজয়ী নাম ‘ব্লেড রানার’। এর মূল বিষয়বস্তু হলো রেপ্লিক্যান্ট বা ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম মানব, যারা দেখতে হুবহু মানুষের মতো কিন্তু মানুষের চেয়েও শক্তিশালী। এদের মাঝে অবাধ্যদের খুঁজে বের করে ধ্বংস করার দায়িত্বে থাকা পুলিশ বা শিকারি রেপ্লিক্যান্টদের বলা...
১০ ঘণ্টা আগে