কয়েক দিন আগেই সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছিল, রিয়েলিটি শো বিগ বসের শিরোপা জিতে নিয়েছেন ভারতের ছোট পর্দার অভিনেতা গৌরব খান্না। তবে ফাইনাল পর্ব প্রচারের আগে সংশ্লিষ্ট সবাই ছিলেন চুপ। অবশেষে অপেক্ষার অবসান! গুঞ্জন সত্যি করে বিগ বসের ১৯তম সিজনের চ্যাম্পিয়ন হলেন গৌরব। প্রতিযোগিতায় ফার্স্ট রানারআপ হয়েছেন অভিনেত্রী ফারহানা ভাট এবং সেকেন্ড রানারআপ হয়েছেন প্রণিত মোর।
বিগ বসের ঘরে প্রথম দিকে অতটা সুবিধা করতে পারছিলেন না গৌরব। অনেক দর্শকই ভেবেছিলেন, গৌরব খান্না এই প্রতিযোগিতায় অত্যধিক নিষ্ক্রিয়। তবে শান্ত স্বভাব, তীক্ষ্ণ বুদ্ধি তাঁকে প্রতিযোগিতায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। সংযত আচরণ গৌরবকে জনপ্রিয় করে তুলেছিল দর্শকের কাছে। শেষ পর্যন্ত তিন মাসের টান টান উত্তেজনা, অ্যালায়েন্স, আবেগঘন মুহূর্ত ও বিনোদনে ভরা মৌসুম শেষে গৌরব খান্নাই উঠে এলেন বিগ বস ১৯-এর বিজয়ী হিসেবে। পুরস্কার হিসেবে গৌরব পেয়েছেন ৫০ লাখ রুপি। এটি গৌরবের দ্বিতীয় রিয়েলিটি শো জয়। এর আগে ‘সেলিব্রিটি মাস্টারশেফ’ প্রতিযোগিতায় জয়ী হয়েছিলেন তিনি।
বিগ বস শিরোপা জেতার পর গৌরব বলেন, ‘আমি বিশ্বাস করি, যদি আপনি সঠিক মানুষ হন, তবে মানুষ আপনাকে বুঝবে। আমি প্রতিটি দিনকে ফাইনাল হিসেবে খেলেছি। বিগ বস হলো একটা ম্যারাথন, আপনাকে প্রথম দিন থেকেই দৌড়াতে হবে; এমন নয়, মন ও মেজাজকে শান্ত করে স্থিরভাবে খেললে জয় আসবে।’
গত রোববার রাতে প্রচার হওয়া বিগ বস গ্র্যান্ড ফিনালের সঞ্চালনায় ছিলেন বলিউড তারকা সালমান খান। এদিন সালমান স্মরণ করেন সদ্য প্রয়াত বলিউড অভিনেতা ধর্মেন্দ্রকে। বিগ বসের প্রায় প্রতি সিজনেই আসতেন ধর্মেন্দ্র। এবারের গ্র্যান্ড ফিনালেতে প্রচার করা হয় বিগ বসের মঞ্চে অভিনেতার একটি ক্লিপস। সেখানে ধর্মেন্দ্রকে বলতে শোনা যায়, সালমানকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন তিনি। নিজের স্বভাবের অনেক কিছুই সালমানের মধ্যে দেখতে পান। ধর্মেন্দ্র বলেছিলেন, ‘সালমানের শোতে আমি আসব না? আর কেউ আসুক বা না আসুক, আমি আসব।’ ভিডিও দেখে নিজেকে ধরে রাখতে পারেননি সালমান, চোখ ভরে ওঠে পানিতে।
সালমান বলেন, ‘আমরা হিম্যানকে হারিয়েছি। ধর্মেন্দ্রজি অসাধারণ মানুষ। আমার মনে হয় না, তাঁর চেয়ে ভালো কোনো মানুষ আছেন। উনি যেন রাজার মতো জীবন কাটিয়েছেন। প্রাণ খুলে বেঁচেছেন। সবচেয়ে বড় কথা, উনি জীবনের শুরু থেকে শুধু বি-টাউনকে দিয়েই গেছেন। আমিও নিজের ক্যারিয়ারে ধর্মেন্দ্রজিকে অনুসরণ করেছি। আমরা তাঁকে মিস করছি।’

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৮ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৮ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৮ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৯ ঘণ্টা আগে