
কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই নেটফ্লিক্স হঠাৎ মুক্তি দিল বলিউডের গত বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’। গতকাল থেকে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় এ প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে সিনেমাটি। রণবীর সিং অভিনীত ধুরন্ধর মুক্তি পেয়েছিল গত ৫ ডিসেম্বর। প্রায় দুই মাস প্রেক্ষাগৃহে রাজত্ব করে আয় করেছে প্রায় সাড়ে ১৩০০ কোটি রুপি। এটি বর্তমানে চতুর্থ সর্বোচ্চ ব্যবসাসফল ভারতীয় সিনেমা।
শুধু বক্স অফিসে সাফল্যের কারণে নয়, রাজনৈতিক বিতর্কের কারণেও ধুরন্ধর নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে; যে কারণে সিনেমাটির ডিজিটাল মুক্তি ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। তবে নেটফ্লিক্সে মুক্তির পর অনেকে ক্ষোভ প্রকাশ করছেন। তার কারণ, ওটিটি ভার্সনে একাধিক সংলাপ মিউট করা হয়েছে, গালিগালাজ সেন্সর করা হয়েছে এবং থিয়েটার ভার্সন থেকে প্রায় ৯ মিনিট কেটে দেওয়া হয়েছে। প্রেক্ষাগৃহে সিনেমাটির রানটাইম ছিল ৩ ঘণ্টা ৩৪ মিনিট, অথচ নেটফ্লিক্সে পোস্ট-ক্রেডিট ও দৃশ্যসহ মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৩ ঘণ্টা ২৫ মিনিট।
আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর তৈরি হয়েছে গোপন গোয়েন্দা অভিযানের গল্পে। ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান অজয় সান্যালের নেতৃত্বে পাকিস্তানভিত্তিক গোপন নেটওয়ার্ক ভাঙার পরিকল্পনা করা হয়। রণবীর সিং অভিনীত হামজা চরিত্রটি করাচির আন্ডারওয়ার্ল্ডে ঢুকে পড়ে। ১৯৯৯ সালের কান্দাহার বিমান ছিনতাই, ২০০১-এ ভারতীয় পার্লামেন্টে হামলা এবং ২০০৮ সালের ২৬/১১তে মুম্বাইয়ের সন্ত্রাসী হামলার প্রসঙ্গও আছে এ সিনেমায়। তাই ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক স্ট্রিমিং নীতিমালা ও আঞ্চলিক সংবেদনশীলতার কথা মাথায় রেখেই কিছু দৃশ্য সম্পাদনা করেছে নেটফ্লিক্স।
রণবীর সিং ছাড়াও ধুরন্ধর সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর মাধবন, সারা অর্জুন প্রমুখ। এরই মধ্যে শুরু হয়েছে সিকুয়েলের প্রস্তুতি। আগামী ১৯ মার্চ মুক্তি পাবে ধুরন্ধর ২।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৪ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৫ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৫ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৬ ঘণ্টা আগে