নতুন ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে ভক্তদের সামনে হাজির হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। তিনি তাতে জানিয়েছেন, কখন তাঁর নিজেকে ‘দেবী’ বলে মনে হয়। তামান্না বলছেন, তিনি যখন কলাপাতার ওপরে খাবার নিয়ে খেতে বসেন, তখন তাঁর নিজেকে ‘দেবী’ বলে মনে হয়।
এনডিটিভির খবরে বলা হয়েছে, দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়িকা তামান্না গতকাল বুধবার ইনস্টাগ্রামে ওই পোস্ট দিয়েছেন। তাতে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা গেছে, কলাপাতার ওপরে কিছু খাবার নিয়ে বসে আছেন এই তারকা। ছবিতে কিছু খাওয়ার ভঙ্গিও করতে দেখা গেছে তাঁকে। তামান্নার পরনে ছিল বেশ জমকালো সাজপোশাক।
জানা গেছে, কলাপাতার ওপর রেখে দক্ষিণ ভারতের জনপ্রিয় খাবার ইডলি-দোসা খাচ্ছিলেন তামান্না। তাঁর মাথায় ছিল মুকুট। একেবারে দেবীর সাজ যেন! এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তামান্না লিখেছেন, ‘আমি যখন কলাপাতার ওপর রেখে কিছু খাই, তখন আমার নিজেকে দেবী মনে হয়। এটি সহজলভ্য এবং পরিবেশবান্ধব। এটি মুহূর্তের মধ্যে আমাকে শিকড়ে নিয়ে যায়।’
ইনস্টাগ্রামে পোস্ট করা এই ছবিতে তামান্নার বন্ধু ও ভক্তদের অনেকেই করেছেন নানা মন্তব্য। এর মধ্যে ইশা গুপ্তা নামের একজন লিখেছেন, ‘তুমি আসলেই দেবী’। অন্যদিকে ভক্তদের মধ্যেও তামান্নার এই ছবি নিয়ে ভালো লাগা তৈরি হয়েছে। তামান্নার পোস্টে এরই মধ্যে ৮ লাখেরও বেশি লাইক পড়েছে।
দক্ষিণ ভারতের তুমুল ব্যবসাসফল সিনেমা ‘বাহুবলী’র অন্যতম প্রধান চরিত্রে ছিলেন তামান্না ভাটিয়া। আগামীতে ‘বোলে চুরিয়া’ নামের নতুন ছবি নিয়ে দর্শক-ভক্তদের সামনে আসার কথা রয়েছে তাঁর।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
১৯ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
১৯ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
১৯ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
১৯ ঘণ্টা আগে