প্রথম সিনেমায় বন্ধুর পাশে ছিলেন। প্রথম টক-শোতেও। কিন্তু এ বার ‘কফি উইথ করণ’-এ অতিথির আসনে বসবেন না শাহরুখ খান। চার বছর পর এই অনুষ্ঠান নিয়ে ফিরলেন করণ জোহর। চেয়েছিলেন প্রিয় বন্ধুকেও। আমন্ত্রণও জানিয়েছিলেন তাঁকে। কিন্তু তাঁর প্রস্তাব ফিরিয়ে দেন শাহরুখ। জানিয়ে দেন, এই বছর তিনি এই শোতে উপস্থিত থাকবেন না।
শাহরুখের এই প্রত্যাখ্যানের কারণ জানিয়ে করণ বলেন, ‘আমার মনে হয়, সিনেমায় বিস্ফোরণ ঘটাবে শাহরুখ। তাই ও খুব বেশি সংবাদমাধ্যমের মুখোমুখি হচ্ছে না বা কথা বলছে না। আমি সারাজীবন তার সব সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি। আশা করছি আগামী বছর মুক্তি পাওয়া শাহরুখের সিনেমাগুলো বক্স অফিসে সুনামি আনবে। ও মানুষকে অপেক্ষা করাচ্ছে। তারা যতটা অপেক্ষা করবে, ও তাদের তার চেয়েও বেশি ভালোবাসা ফিরিয়ে দেবে।’
শাহরুখ আসছেন না ঠিকই। তবে করণের অতিথি হিসেবে দেখা যাবে আমির খানকে। সঞ্চালক নিজেই জানিয়েছেন সে কথা।
৭ জুলাই থেকে শুরু হয়েছে ‘কফি উইথ করণ'-এর নতুন সিজন। প্রথম পর্বে অতিথি ছিলেন রণবীর সিং এবং আলিয়া ভাট। পরবর্তীতে এই অনুষ্ঠানে দেখা যাবে অক্ষয় কুমার, সামান্থা প্রভু, অনন্যা পাণ্ডে, সারা আলি খান এবং জাহ্নবী কাপুরের মতো তারকাদের।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৩ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৭ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৬ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে