সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি’ সিরিজে অভিনয় করে এখন আলোচনার কেন্দ্রে অদিতি রাও হায়দারি। নেটফ্লিক্সের এ সিরিজে তাঁকে দেখা গেছে মল্লিকাজানের বড় মেয়ে বিবোজানের চরিত্রে। অন্যদিকে একই সিরিজে অভিনয় করে প্রশংসার বদলে কেবল সমালোচনাই কুড়িয়েছেন শারমিন সেহগাল।
হীরামান্ডিতে অদিতির ছোট বোনের চরিত্রে শারমিনের অভিনয় নিয়ে অনেকেই ট্রোল করেছেন। বানসালির ভাগ্নি হওয়ার কারণেই কি এতে সুযোগ পেয়েছেন শারমিন? এমন প্রশ্ন তুলেছেন অনেকে। এ আলোচনা যখন তুঙ্গে, তখন অদিতি রাও হায়দারিকে ‘স্কুল গার্ল’ বলে আরো একবার নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন শারমিন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শারমিন বলেন, ‘অদিতি হচ্ছে স্কুলের বাচ্চাদের মতো। শিক্ষক বলবেন, তোমাকে এই সময়ে হোমওয়ার্ক জমা দিতে হবে। অদিতি ঠিক সেটাই করবে। একচুলও নড়চড় হবে না। এমনকি যত শব্দে হোমওয়ার্ক করতে বলবেন শিক্ষক, অদিতি একটি শব্দও কমবেশি করবে না। অদিতি এমনই। তার মতে, সবাই সেটে দেরি করে আর সে-ই শুধু সময়মতো আসে।’ শারমিনের এমন মন্তব্যে খেপেছেন অদিতির ভক্তরা। অনেকের অভিযোগ, অদিতির নিয়মানুবর্তিতা ও পেশাদারত্বের প্রতি ঈর্ষান্বিত হয়ে এমন কথা বলেছেন শারমিন। তাছাড়া একজন সিনিয়র অভিনেত্রীর সম্পর্কে কীভাবে কথা বলতে হয়, সেটা শারমিনের শেখ উচিত বলে মন্তব্য করেছেন অনেকে।
কিছুদিন আগে হীরামান্ডি সিরিজের আরেক অভিনেত্রী সানজিদা শেখকে ‘বহিরাগত’ বলে কটাক্ষের মুখে পড়েছিলেন শারমিন সেহগাল। সানজিদা বলেছিলেন, ‘সঞ্জয় লীলা বানসালি পারফেকশনিস্ট। কোনো কিছুই তিনি মাঝারি মানের চান না। সবই হতে হবে সেরা।’ এর পর সানজিদাকে খোঁচা দিয়ে শারমিন বলেছিলেন, ‘বানসালি সম্পর্কে পারফেকশনিস্ট কথাটা খুবই সাধারণ একটি শব্দ। তিনি (সানজিদা) বহিরাগত, বানসালির সঙ্গে আগে কাজ করেননি বলেই হয়তো এভাবে বলেছেন।’ সানজিদা সম্পর্কে শারমিনের এমন মন্তব্যও ভালো লাগেনি দর্শকদের। অনেকেই শারমিনকে অহংকারী বলে আখ্যা দিয়েছেন।
হীরামান্ডিতে শারমিন সেহগাল আছেন মল্লিকাজানের ছোট মেয়ে আলমজেবের চরিত্রে। এটি এমন এক চরিত্র, যে হীরামান্ডির গণ্ডি থেকে বেরোতে চায়। কবি হতে চায়। এ চরিত্রে শারমিনের অভিনয় প্রশংসা পায়নি একেবারেই। অভিযোগ উঠেছিল, নিজের ভাগ্নি বলেই এত গুরুত্বপূর্ণ চরিত্রে শারমিনকে কাস্ট করেছেন বানসালি। এ অভিযোগ অস্বীকার করে বানসালি বলেছেন, ‘শারমিন আমার বোনের মেয়ে, এজন্য ওকে কাস্ট করেছি, তা নয়। সবার মতো তাকেও নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। একাধিকবার অডিশন দিতে হয়েছে।’

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৪ মিনিট আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৪ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৯ ঘণ্টা আগে