চলতি বছরের তৃতীয় সিনেমা, ‘ডানকি’ নিয়ে আজ ২১ ডিসেম্বর হাজির বলিউড বাদশাহ শাহরুখ খান। গতকাল রাত থেকেই ভক্তদের উন্মাদনা ছিল দেখার মতো। ‘পাঠান’ আর ‘জওয়ানের’ মতো মাঝরাত থেকেই রাস্তায় ভক্তরা, ভোর থেকেই সিনেমা হলের সামনে দীর্ঘ সারি।
মুম্বাইয়ের গেইটি গ্যালাক্সি যেন শাহরুখের জন্য আশীর্বাদ, সেই সিঙ্গেল স্ক্রিন থিয়েটারে একটানা দু’দশক ধরে চলেছে শাহরুখের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। আর সেই প্রেক্ষাগৃহেই ‘ডানকি’র ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে গিয়ে ভক্তদের উচ্ছ্বাস যেন কিছুতেই বাঁধ মানছে না।
গেইটি গ্যালাক্সিতে ভোর ৫টা ৫৫ থেকে প্রথম শো। শাহরুখ খানের ভক্তদের ক্যামেরাবন্দী মুহূর্ত নেটপাড়ায় হয়েছে ভাইরাল। হলের সামনে বলিউড বাদশাহর বিশাল কাটআউটের সামনে ঢোল-তাসার তালে নাচের পাশাপাশি আতশবাজি পুড়িয়েছেন অনুরাগীরা।
এক্সে শেয়ার করা হয়েছে শাহরুখের কাট আউটের সামনে উদ্যাপনের ছবি। ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভোর ৫.১৫। শীতের কনকনে ঠান্ডা। যদিও তা শাহরুখ ভক্তদের আটকাতে পারেনি ডানকি উদ্যাপনের থেকে। একই চিত্র ছিল পাঠান আর জওয়ানের সময়তেও। আর ‘‘ডানকি’’র রিভিউ নিয়ে বলব, শাহরুখ আর রাজকুমার হিরানির ক্যারিয়ারের সেরা সিনেমা এটা।’
এদিকে সকাল হতে না হতেই এক্সে ট্রেডিংয়ে রয়েছে ‘ডানকি’। সিনেমা হলে বসেই রিভিউ দিতে শুরু করেছেন শাহরুখের ভক্তরা।
উল্লেখ্য, উল্লেখ্য, রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ সিনেমায় শাহরুখ অভিনয় করেছেন হার্ডি চরিত্রে। হার্ডি ও তার চার বন্ধুর গল্পে এগিয়েছে ‘ডানকির’র গল্প। স্বপ্নপূরণের জন্য যারা যেকোনো মূল্যে যেতে চায় লন্ডনে। এই সিনেমায় শাহরুখের সহশিল্পী হিসেবে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি প্রমুখ।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৩ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৪ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৫ ঘণ্টা আগে