ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে আশ্রয়শিবিরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলার প্রতিবাদে সরব হয়েছেন নেটিজেনরা। ইতিমধ্যেই ‘অল আইজ অন রাফাহ’ লেখা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার হয়েছে চার কোটি বারের বেশি। প্রতিবাদে শামিল হয়েছেন হলিউড-বলিউডের একাধিক তারকারা। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে থাকা অল আইজ অন রাফাহ হ্যাশট্যাগের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।
ভারতের একাধিক তারকা প্রতিবাদ জানালেও এখনো নীরব বলিউডের তিন খান শাহরুখ, সালমান ও আমির। তাঁদের নীরবতা অবাক করেছে ভক্তদের। অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে।
এক্স হ্যান্ডেলে একজন লিখেছেন, ‘রাফাহে নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় পর বলিউডের তারকারা ফিলিস্তিনের সমর্থনে পাশে দাঁড়িয়েছেন, এর মধ্যে আছেন—নোরা ফাতেহি, মালাইকা অরোরা, বরুণ ধাওয়ান, সোনাম কাপুর। কিন্তু এখনো শাহরুখ খান, সালমান খান এবং আমির খান নীরব!’
আরেকজন লিখেছেন, ‘আমি শাহরুখ খানকে নিয়ে হতাশ, সারা দেশের রোল মডেল হওয়ায় রাফাহ এবং গাজা নিয়ে তাঁর কথা বলা উচিত ছিল। কিন্তু তিনি আইপিএল জয়ের প্রদর্শনে ব্যস্ত। তিনি আমার নায়ক আর নন।’
অল আইজ অন রাফাহ হ্যাশট্যাগের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে শামিল হয়েছেন রিচা চাড্ডা, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা, প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর খান, সামান্থা রুথ প্রভু, তৃপ্তি দিমরি, দিয়া মির্জা, আলিয়া ভাটসহ আরও বেশ কয়েকজন ভারতীয় অভিনেতা। এদিকে প্রতিবাদ জানিয়েও পরে পোস্ট ডিলিট করে সমালোচনার মুখে মাধুরী দীক্ষিত।

অভিনয়ের পাশাপাশি গানটাও ভালো করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সুযোগ পেলে যেকোনো আড্ডায় গিটার বাজিয়ে গান গেয়ে মাতিয়ে রাখেন বন্ধুদের। স্টেজেও পারফর্ম করতে দেখা গেছে তাঁকে। টিভি নাটক ও টেলিফিল্মেও গান করেছেন তিনি। এবার একক কনসার্টে গান শোনাবেন অপূর্ব।
৩ ঘণ্টা আগে
সংগীতশিল্পী খুরশীদ আলমের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকারধর্মী প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। প্রামাণ্যচিত্রটির নাম দেওয়া হয়েছে ‘হৃদয়ে কী সুর বাজে’। এতে উঠে এসেছে সংগীতশিল্পী খুরশীদ আলমের জীবন, কর্ম, সংগ্রাম, শিল্পভাবনা এবং সংগীতযাত্রার নানা জানা-অ
৩ ঘণ্টা আগে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গতমাসে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছিল নজরুল নাট্যোৎসব। অনিবার্য কারণে ওই সময়ে উৎসবটি স্থগিত করা হয়। নতুন আয়োজনে সেই উৎসব শুরু হচ্ছে ২৫ জুলাই। চার দিনব্যাপী ‘নজরুল নাট্যোৎসব ২০২৬’ আয়োজন করছে বাঁশরী।
৩ ঘণ্টা আগে
দক্ষিণ এশিয়ার জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম তাঁর ভক্তদের জন্য চমক নিয়ে এসেছেন। দীর্ঘ ১৮ বছর পর নিজের চতুর্থ একক স্টুডিও অ্যালবাম প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে প্রকাশ করেছেন অ্যালবামটির কভার ও ট্র্যাকলিস্ট। নতুন এই অ্যালবামের নাম রাখা হয়েছে ‘সুবাহ আয়ে না’।
৪ ঘণ্টা আগে