
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে চিহ্নিত একটি আশ্রয়শিবিরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ২৪৯ জন। শরণার্থীশিবিরে ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে এবার সরব হয়েছেন বলিউডের একাধিক তারকা। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে থাকা ‘অল আইজ অন রাফাহ’ হ্যাশট্যাগের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।
তারকাদের সঙ্গে প্রতিবাদে সরব হয়েছিলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত, কিন্তু পোস্ট করার কিছুক্ষণ পরেই তা ডিলিট করে সমালোচনার জন্ম দিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি গোলাপি লেহেঙ্গায় এক ইনস্টাগ্রাম রিলে দেখা গেছে মাধুরীকে। আর অভিনেত্রীর এ রিলের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘পোস্ট করে আবার তা মুছে ফেলা খুবই দুঃখজনক, আমরা খুবই হতাশ।’ আরেকজন লিখেছেন, ‘প্রতিক্রিয়ার সম্মুখীন হওয়ার পর ম্যাম আপনি পোস্টটি মুছে ফেলেছেন!’ মাধুরীর মুছে ফেলা ইনস্টাগ্রাম স্টোরিজের একটি স্ক্রিনশট শেয়ার করে এক্সে হ্যান্ডেলে একজন লিখেছেন, ‘মাধুরী দীক্ষিতও এটি মুছে দিয়েছেন। আমরা বেশ মর্মাহত হয়েছি।’
ইতিমধ্যেই ‘অল আইজ অন রাফাহ’ হ্যাশট্যাগের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন রিচা চাড্ডা, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা, প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর খান, সামান্থা রুথ প্রভু, তৃপ্তি দিমরি, দিয়া মির্জা, আলিয়া ভাটসহ আরও বেশ কয়েকজন ভারতীয় অভিনেতা।

এরপরই নোলানের হাতে উঠে আসে সত্যজিৎ রায়ের অপু ট্রিলজির ডিভিডি কালেকশন। ‘পথের পাঁচালী’কে ‘অসাধারণ ও অবিশ্বাস্য’ হিসেবে উল্লেখ করে নোলান জানান, সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি।
৬ মিনিট আগে
অল্প সময়েই ছোট পর্দার নির্মাতাদের ভরসা হয়ে উঠেছেন তানজিম সাইয়ারা তটিনী। বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি। নিয়মিত টিভি ও ইউটিউবে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত নাটক। মাঝে মাঝে ওটিটিতেও দেখা যায় তাঁকে। ২০২১ সালে ‘হাউজ নং ৯৬’ নামের একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তটিনি।
১৩ ঘণ্টা আগে
নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে আজীবন সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ। দীর্ঘ কয়েক দশক ধরে বাংলা চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদান, শক্তিশালী অভিনয়শৈলী এবং চলচ্চিত্রশিল্পে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
১৩ ঘণ্টা আগে
গুলশানের ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা এক তরুণীর প্রেমে পড়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। তাঁকে বিয়েও করতে চেয়েছিলেন। তবে সেই সম্পর্ক বেশি দূর এগোয়নি। সম্পর্কের পরিণতি না হলেও এখনো সেই ভালোবাসা ভুলতে পারেননি শাকিব।
১৩ ঘণ্টা আগে