কয়েক দিন আগেই প্রিয়াঙ্কার এক সাক্ষাৎকার নিয়ে তুলকালাম হয়ে গেছে। সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ‘রাজনীতি’ দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। একপর্যায়ে কোণঠাসা হয়ে গিয়েছিলেন তিনি। প্রচণ্ড রাগ ও ক্ষোভ থেকেই বলিউড ছেড়েছেন।
সরাসরি নাম উল্লেখ না করলেও কঙ্গনা রানাউতসহ অনেকেই তখন করণ জোহরের নাম উল্লেখ করে বলেছিলেন, প্রিয়াঙ্কাকে বলিউড থেকে সরিয়ে দিয়েছিলেন করণ।
বলিউডের বিরুদ্ধে এত অভিযোগ করে হইচই ফেলে দিয়ে, সেই বলিউড তারকাদের নিয়ে আম্বানির পার্টিতে অংশ নেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে জড়িয়ে ধরেন করণ জোহরকে। প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী নিক জোনাসকে করণের সঙ্গে বেশ হৃদ্যতাপূর্ণ কথা বলতেও দেখা যায়।
গতকাল শুক্রবার ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধনে জড়ো হয়েছিলেন একঝাঁক বলিউড তারকা। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই বিশেষ পদক্ষেপ নিয়েছে। মুম্বাইয়ের জিও গ্লোবাল সেন্টারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক বলিউড তারকা ও তাঁদের পরিবারের সদস্যরা। সেখানেই হাজির হয়ে সবাইকে অবাক করে দেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।
সে অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় দীপিকা ও রণবীর সিং-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে প্রিয়াঙ্কার দিকে এগিয়ে যান করণ জোহর। প্রিয়াঙ্কাও হাসিমুখে এগিয়ে এসে আলিঙ্গন করেন করণকে। এরপর করণ জড়িয়ে ধরেন নিক জোনাসকেও। করণকে অনেকক্ষণ প্রিয়াঙ্কার হাত ধরেও থাকতে দেখা যায়।
ভিডিওটি প্রকাশের পর অনেকেই এক হাত নিয়েছেন প্রিয়াঙ্কাকে। অনেকেই তাঁকে ‘সস্তা স্টান্টবাজি’ ছেড়ে কাজে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। অনেকেই মনে করছেন, ভারতে আসার আগে নিজেকে আলোচনায় আনার জন্যই এগুলো করেছেন প্রিয়াঙ্কা।
অনেকে আবার প্রশংসাও করেছেন নায়িকার। ‘এত কিছুর পরেও প্রিয়াঙ্কা আন্তরিকতা দেখিয়েছেন। এটি তাঁর ম্যাচিউরিটির বহিঃপ্রকাশ’, বলছেন অনেকে।
বলিউডে ক্যারিয়ারের শীর্ষে অবস্থানের সময়ই হিন্দি সিনেমার জগৎ ছেড়ে হলিউডে পাড়ি জমান প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডে সাফল্যের চূড়ায় থেকেও কেন সেই অঙ্গন ছেড়েছিলেন, সম্প্রতি সেই প্রসঙ্গে পডকাস্ট আর্মচেয়ার বিশেষজ্ঞ ড্যাক্স শেফার্ডের সঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা। সেখানেই বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন এই অভিনেত্রী।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২২ মিনিট আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
২৩ মিনিট আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
১ ঘণ্টা আগে