বলিউডের তুমুল জনপ্রিয়তা পাওয়া ‘দৃশ্যম’ সিনেমার সিক্যুয়াল নিয়ে অনেক দিন ধরেই চলছে জল্পনা। ২০১৫ সালে মুক্তি পায় মালয়ালম ‘দৃশ্যম’-এর হিন্দি রিমেক। গত বছর মালয়ালম ‘দৃশ্যম ২’ মুক্তির পর থেকেই এর হিন্দি রিমেক কবে আসছে সেই অপেক্ষায় ভক্তরা।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ‘দৃশ্যম ২’ ছবির হিন্দি রিমেক নিয়ে বড় ঘোষণা এসেছে এবার। ছবির কেন্দ্রীয় অভিনেতা অজয় দেবগন জানিয়েছেন ছবি মুক্তির তারিখ। চলতি বছরের ১৮ নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ‘দৃশ্যম ২’।
ছবি মুক্তির দিন ঘোষণা করে টুইটারে অভিনেতা অজয় দেবগন লিখেছেন, ‘সবার মনোযোগ আকর্ষণ করছি! “দৃশ্যম ২” প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ১৮ নভেম্বর ২০২২।’
গত ফেব্রুয়ারিতেই হিন্দি ‘দৃশ্যম ২’-এর শুটিং শুরু করেন পরিচালক অভিষেক পাঠক। ‘দৃশ্যম’-এর মতো এই সিনেমায়য়ও অজয় দেবগনের সঙ্গে দেখা যাবে টাবু, রজত কাপুর, শ্রিয়া সরণ, ঈশিতা দত্তার মতো অভিনয়শিল্পীদের। পাশাপাশি সিক্যুয়ালে নতুন সংযোজন অভিনেতা অক্ষয় খান্না। প্রথম ছবির রেশ ধরেই এগিয়েছে ‘দৃশ্যম ২’-এর কাহিনি।

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
২ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
৮ ঘণ্টা আগে
শুটিং শুরুর সময় জানানো হয়েছিল, ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। অবশেষে এই রোজার ঈদে মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত পিনিক।
৮ ঘণ্টা আগে
অজয় দেবগনের আলোচিত কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’। ২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ সাফল্য পাওয়ার পর মুক্তি পেয়েছে আরও তিনটি সিকুয়েল। সেই সাফল্যের ধারাবাহিকতায় গোলমালের পঞ্চম পর্ব তৈরির সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক রোহিত শেঠি। এতে অজয় দেবগনের সঙ্গে যোগ দিচ্ছেন অক্ষয় কুমার
৮ ঘণ্টা আগে