প্রতিবছরই কানের লাল গালিচায় দ্যুতি ছড়ান বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। মেয়ে আরাধ্যকে নিয়ে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গত বুধবার ভারত ছাড়েন অভিনেত্রী। তবে মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে তাঁর হাতের প্লাস্টার। আর তাতেই ছিল শঙ্কা! এবার কি তাহলে কানের লাল গালিচায় হাঁটতে দেখা যাবে না তাঁকে। অবশ্য গতকাল বৃহস্পতিবার সন্ধ্যাবেলা যখন তিনি রেড কার্পেটে হাঁটলেন, সব দ্বন্দ্ব-শঙ্কা যেন উড়ে গেল ফুৎকারে।
ঐশ্বরিয়ার রূপের জৌলুশ আর পোশাকের অনন্যা ছাপিয়ে তাঁর ভাঙা হাতে নজর গেল না কারুর! প্রতি বছরের মতো এবারও ঐশ্বরিয়ার পোশাক ছিল আকর্ষণের কেন্দ্রে। রেড কার্পেটে অভিনেত্রী হেঁটেছেন ফাল্গুনি-শেন পিককের কালো-সোনালি গাউন পরে।
গাউনের লম্বা টেইল নজর কাড়ল সবার। উনের টেইল (লেজ) জুড়ে সোনালি ফুল যেন বিকশিত হয়েছে। বয়সের ছাপ একেবারেই ধরা পড়ল না, লাল গালিচায় ঐশ্বরিয়ার কালো জাদু মুগ্ধতা ছড়িয়েছে।
কালো গাউনের সঙ্গে তাঁর ক্যাটস আইলাইনার ও বোল্ড লিপ ছিল এক্কেবারে মানানসই। সোনালি স্টেটমেন্ট দুলও চোখ টানল।
ডান হাতে সাদা প্লাস্টার নিয়েও কালো গাউন পরে চেনা ছন্দে হেঁটে চমকে দেন ঐশ্বরিয়া। সেই ছবি-ভিডিও অনলাইনে ভাইরাল। একজন লিখেছেন, ‘কে বলবে তাঁর হাতে চোট লেগেছে! আপনার আত্মবিশ্বাস দেখে কুর্নিশ জানাতে হয়। আপনাকে ছাড়া লাল গালিচা অসম্পূর্ণ।’
কান চলচ্চিত্র উৎসবে দীর্ঘদিন ধরেই ভারতকে প্রতিনিধিত্ব করছেন সাবেক এই মিস ওয়ার্ল্ড। তাঁর বেশির ভাগ পোশাক ফ্যাশন উৎসাহীদের কাছ থেকে বেশ প্রশংসা পেয়ে এসেছে।
২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে ভারী সোনার গয়না পরে হেঁটেছিলেন ঐশ্বরিয়া। ওই বছরই তাঁর ছবি দেবদাস সেখানে প্রিমিয়ার হয়েছিল। সেবার অভিনেতা শাহরুখ খান ও পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে উপস্থিত হয়েছিলেন তিনি।
এরপর থেকে প্রায় প্রতিবছরই উৎসবে হাজির থেকেছেন এই অভিনেত্রী। অ্যাশ প্রায় দুই দশক ধরে কানে প্রসাধনী জায়ান্ট ল’রিয়ালের প্রতিনিধিত্ব করেছেন।

ছয় বছরের বিরতি কাটিয়ে ২০২৪ সালে ‘শরতের জবা’ সিনেমা দিয়ে অভিনয়ে ফেরেন কুসুম সিকদার। এবার গানে ফিরলেন তিনি। প্রকাশ পেয়েছে তাঁর গাওয়া কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা নাতে রাসুল ‘হেরা হতে হেলে দুলে’। কুসুম সিকদার জানান, হেরা হতে হেলে দুলে দিয়ে ৯ বছর পর প্রকাশ পেল তাঁর কোনো গান।
৯ ঘণ্টা আগে
অভিনেতা ও নাট্যনির্দেশক গাজী রাকায়েত পরিচালিত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ এবং ২০২০ সালে ‘গোর’। দুটি সিনেমাই দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়।
৯ ঘণ্টা আগে
স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
১৯ ঘণ্টা আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
১ দিন আগে