তেরো বছর আগে ‘ধোবি ঘাট’ সিনেমা পরিচালনা করেছিলেন আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। এরপর আর পরিচালনায় দেখা যায়নি তাঁকে। দীর্ঘ ১৩ বছরের বিরতি শেষে আবারও পরিচালনায় ফিরেছেন তিনি। গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে কিরণের পরিচালনায় ‘লাপাতা লেডিস’ সিনেমা। তবে প্রথম দিন বক্স অফিসে তেমন আশানুরূপ ফল আনতে পারেনি সিনেমাটি।
বলিউড বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, প্রথম দিন বক্স অফিসে লাপাতা লেডিস আয় করেছে ৯০ লাখ রুপি। গতকাল শুক্রবার সার্বিক ভাবে হিন্দিতে অকুপেন্সি ছিল ৮ দশমিক ১২ শতাংশ। আর বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৫০ লাখ রুপি, সব মিলিয়ে সিনেমাটির মোট আয় ১ কোটি ৪০ লাখ রুপি।
সিনেমাটি এখন পর্যন্ত মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে দর্শক এবং সমালোচকদের থেকে। তবে আজ শনিবার ও আগামীকাল রোববার সিনেমাটির টিকিট বিক্রি বাড়তে পারে বলে ধারণা করছেন সিনেমার বাণিজ্য বিশ্লেষকেরা।
বিপ্লব গোস্বামীর গল্প অবলম্বনে বানানো হয়েছে ‘লাপাতা লেডিস’। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন স্নেহা দেশাই। এটি একটি সোশ্যাল স্যাটায়ার। সিনেমাটির প্রযোজনায় রয়েছে আমির খানের প্রযোজনা সংস্থা ও কিন্ডলিং প্রোডাকশন।
২০০১ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটি। এতে দেখা যাবে দুই যুবতী কনে ট্রেনের মধ্যে অদল-বদল হয়ে যায়। সিনেমাটিতে অভিনয় করেছেন রবি কিষাণ, নিতানশী গোয়েল, প্রতিভা গোয়েল, স্পর্শ শ্রীবাস্তব প্রমুখ।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৩১ মিনিট আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
১ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
২ ঘণ্টা আগে