বলিপাড়ায় বিভিন্ন কারণে গত কয়েক সপ্তাহ ধরে আলোচনায় ‘হেরা ফেরি ৩ ’। বলিউডের অন্যতম ব্যবসাসফল এই কমেডি ঘরানার সিনেমা থেকে অক্ষয় কুমারের নাম প্রত্যাহার এবং তরুণ তারকা অভিনেতা কার্তিক আরিয়ানের যুক্ত হওয়া—সবকিছু নিয়ে আলোচনা হয়েছে খুব। এবার এলো নতুন আরেকটি খবর, ‘হেরা ফেরি ৩’ সিনেমায় রাজু চরিত্রে প্রস্তাব পেয়েছিলেন বরুণ ধাওয়ান। কিন্তু অক্ষয়ের প্রতি সম্মান থেকেই নাম প্রত্যাহার করে নিয়েছিলেন বরুণ। সম্প্রতি বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, অফারটি খুব লোভনীয় ছিল, কিন্তু বরুণ প্রস্তাবটি লুফে নিতে চাননি। অক্ষয় কুমারের প্রতি তাঁর অসামান্য শ্রদ্ধা থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা বরুণকে এই চরিত্রে পেতে এতটাই নাছোড়বান্দা ছিলেন যে, বরুণের বাবা ডেভিড ধাওয়ান ও বরুণের ভাই রোহিত ধাওয়ানকে যৌথভাবে ছবিটি পরিচালনা করতে বলেছিলেন। কিন্তু বরুণ বিনয়ের সঙ্গে অক্ষয় কুমারের প্রতি অগাধ শ্রদ্ধার কারণে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন। বলিউড হাঙ্গামার প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়। তবে বরুণ ধাওয়ান এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।
বলিউডের ব্যবসাসফল কমেডি সিনেমার তালিকায় প্রথমে যে দুটির নাম আসে, তা হলো ‘হেরা ফেরি’ (২০০০) ও ‘ফির হেরা ফেরি’ (২০০৬)। এখনো দর্শকের মনে জায়গা করে আছে সিনেমা দুটি। এর মধ্যে প্রথমটি নির্মাণ করেন প্রিয়দর্শন, দ্বিতীয়টি নীরাজ বোরা। অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়াল অভিনীত ‘হেরা ফেরি’ সিরিজের অপেক্ষায় ছিলেন দর্শক। ছবি দুটিতে তাঁদের চমৎকার অভিনয় ও অসাধারণ কমিক টাইমিং দর্শকদের মন জয় করেছিল।

দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
৫ ঘণ্টা আগে
চলতি বছরে ৩৫ বছরে পা দিয়েছে নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট। এ উপলক্ষে দলটি নানা আয়োজন সাজিয়েছে। একই সঙ্গে এ বছর শততম মঞ্চায়ন হবে দলটির অন্যতম জনপ্রিয় প্রযোজনা ‘আমিনা সুন্দরী’র।
৬ ঘণ্টা আগে
পশ্চিমা গণমাধ্যমে মুসলিমদের নিয়ে প্রচলিত একপেশে ধারণাকে ভাঙতে নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউইয়র্ক মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’। ১১ অক্টোবর ম্যানহাটানের এসভিএ থিয়েটারে বসবে এক দিনের এই ব্যতিক্রমী উৎসব।
৬ ঘণ্টা আগে
এ বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম (আইএফএফআর) দিয়ে যাত্রা শুরু হয় মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার। গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি।
৬ ঘণ্টা আগে