ভারতীয় অভিনেতা অক্ষয় কুমারের আসন্ন সিনেমার শুটিংয়ে ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। শুটিংয়ে দুর্গ থেকে পড়ে মৃত্যু হয়েছে অক্ষয়ের মারাঠি সিনেমা ‘বেদাত মারাঠে বীর দৌদলে সাত’-এর শুটিং ইউনিটের এক সদস্যের। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে মহারাষ্ট্রের কোলাপুরে পানালা দুর্গে শুটিং চলাকালে দুর্ঘটনাটি ঘটে।
কয়েক দিন আগেই শুটিংয়ের দলের সঙ্গে যোগ দেন ক্রু সদস্য নাগেশ প্রশান্ত খোবারে। শুটিংয়ে ঘোড়ার যত্ন নেওয়ার জন্য রাখা হয়েছিল তাঁকে। পানালা দুর্গের সজ্জা কোঠি থেকে আচমকাই পড়ে যান নাগেশ। শুটিংয়ের অন্য একজন ক্রু জানিয়েছেন, সেই সময় মোবাইল ফোনে কথা বলতে নাকি ব্যস্ত ছিলেন নাগেশ। আনমনা হওয়ার কারণেই ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। সজ্জা কোঠি থেকে পড়ে মাথায় ও বুকে গুরুতর চোট লাগে নাগেশের। দুর্ঘটনার পরে তাঁকে দ্রুত কোলাপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ১০ দিন ভর্তি থাকার পরে মৃত্যু হয় নাগেশের।
এদিকে শুটিংসেটে এই দুর্ঘটনায় নাগেশের মৃত্যু নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের ওপর ক্ষুব্ধ নাগেশের পরিবার। তাদের দাবি, হাসপাতালে নাগেশের চিকিৎসার সব খরচ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও, শেষ পর্যন্ত সেই খরচ দেয়নি প্রযোজনা প্রতিষ্ঠান।
প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত নাগেশের শেষকৃত্য করবেন না বলেও জানিয়েছেন পরিজন। তবে, এই বিষয়ে এখনো সিনেমার নির্মাতা মহেশ মঞ্জরেকর বা প্রযোজনা সংস্থার কেউই মুখ খোলেননি।
কয়েক দিন আগেই শুটিংয়ে বলিউড অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় আহত হয়েছিলেন অক্ষয় কুমার। আলী আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার দৃশ্য ধারণের সময় দুর্ঘটনাটি ঘটেছিল।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৩ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৩ ঘণ্টা আগে