
ভারতের পাকিস্তানে সামরিক অভিযান ‘অপারেশন সিদুঁর’ নামটির ট্রেডমার্ক পাওয়ার আবেদন করেছিল আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তবে পরে সেই আবেদন প্রত্যাহার করা হয়েছে।
ভারতের ধনকুবের মুকেশ আম্বানির মালিকানাধীন বৃহৎ কনগ্লুমারেট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আজ শুক্রবার জানিয়েছে, তাদের এক জুনিয়র কর্মী ভুল করে ওই ‘অপারেশন সিদুঁর’ ট্রেডমার্কের আবেদন দাখিল করেছিলেন। তারা আবেদন প্রত্যাহার করে নিচ্ছে।
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে পাকিস্তানে হামলা শুরু করেছে ভারত। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিদুঁর’। গত বুধবার ভোরে পাকিস্তান এবং পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা করে ভারত। এরপর থেকে পাল্টাপাল্টি আক্রমণের খবর পাওয়া যাচ্ছে। এরই মধ্যে উভয় পক্ষের বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এক্স হ্যান্ডলে বলেছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ‘অপারেশন সিদুঁর’ ট্রেডমার্ক করার কোনো উদ্দেশ্য নেই। এই শব্দটি এখন ভারতীয় বীরত্বের এক প্রতীক হিসেবে জাতীয় চেতনার অংশ।
তারা আরও বলেছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটি ইউনিট জিও স্টুডিওস তাদের ট্রেডমার্কের আবেদন প্রত্যাহার করেছে। একজন জুনিয়র কর্মকর্তা ভুলবশত এবং অনুমোদন ছাড়াই আবেদনটি দাখিল করেছিলেন।
সরকারি ওয়েবসাইটে থাকা একটি পাবলিক ট্রেডমার্ক রেকর্ড অনুসারে, রিলায়েন্স প্রথম গত বুধবার ট্রেডমার্কের জন্য আবেদন করেছিল। আবেদনে বলা হয়েছিল, ট্রেডমার্কটি ‘বিনোদনের’ জন্য ব্যবহৃত হবে, যেমন: অডিও, ভিডিও, প্রকাশনা, কনসার্ট এবং আরও অনেক কিছুতে ব্যবহার করবে তারা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েবসাইটে আবেদনের স্ক্রিনশট দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়ে এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা কোম্পানির এই পদক্ষেপের সমালোচনা করেন।
জম্মু-কাশ্মীরে ভারতীয় ঘাঁটিতে প্রাণঘাতী হামলার পর কথিত ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযান নিয়ে ‘উরি’সহ বলিউডে বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়েছে। এসব সিনেমা ভারতীয় বক্স অফিসে বেশ ব্যবসা সফল।
পাকিস্তানের বিরুদ্ধে অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’ বলতে সিঁদুরকে বোঝানো হয়েছে। অনেক হিন্দু নারী বিয়ের পর সিঁথিতে এই লাল পাউডার পরে থাকেন।

কনসার্টের মঞ্চে ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেওয়ার কারণে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের ট্যুর থেকে মার্কিন র্যাপার ম্যাকলেমোর বাদ পড়ার পর অনেক ঘটনাই ঘটে গেছে। এমনকি খোদ এড শিরান এর জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং এই প্রথম মঞ্চে তিনি ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার সমালোচনা করেছেন।
২১ ঘণ্টা আগে
বিদেশি শিল্পীদের নিয়ে ঢাকায় কনসার্ট আয়োজনের ঘোষণা দেওয়া হচ্ছে, অনলাইনে বিক্রি করা হচ্ছে অগ্রিম টিকিট, অনুমতি না মেলায় শেষ মুহূর্তে স্থগিত হচ্ছে আয়োজন। গত এক বছরের বেশি সময় ধরে প্রায় নিয়মিতই দেখা যাচ্ছে এমন চিত্র। এবারও সেই একই ঘটনার মুখোমুখি হলো ঢাকার দর্শক।
১ দিন আগে
হাতিরপুল সেশনের গান ‘উপ’ দিয়ে নিজের জানান দিয়েছিলেন সংগীতশিল্পী অঙ্কন কুমার। যদিও সংগীতে যাত্রা শুরু হয়েছিল তারও আগে। অঙ্কনকে বড় পরিসরে মানুষের কাছে পৌঁছে দেয় কোক স্টুডিও বাংলা। গত বছর কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনে প্রকাশ পাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’ গানটি তাঁকে এনে দেয় পরিচিতি।
১ দিন আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে