বলিউড কিংবদন্তি দিলীপ কুমারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বুধবার একটি টুইট বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
টুইট বার্তায় মোদি বলেন, দিলীপ কুমারজিকে চলচ্চিত্রের কিংবদন্তি হিসেবে স্মরণ করা হবে। তিনি অতুলনীয় প্রতিভার অধিকারী ছিলেন। তাঁর মৃত্যু আমাদের সাংস্কৃতিক জগতের ক্ষতি। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অসংখ্য গুণগ্রাহীর প্রতি সমবেদনা জানাচ্ছি।
বলিউড কিংবদন্তি দিলীপ কুমার স্থানীয় সময় আজ বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালটিতে ভর্তি ছিলেন তিনি। শেষ সময়ে তাঁর স্ত্রী সায়রা বানু পাশে ছিলেন।
দিলীপ কুমারের আসল নাম মহম্মদ ইউসুফ খান। ১৯২২ সালের ১১ ডিসেম্বর বর্তমান পাকিস্তানের পেশোয়ারে তাঁর জন্ম।
দিলীপ কুমারকে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তিনি একজন ভারতীয় অভিনেতা হিসেবে সর্বোচ্চসংখ্যক পুরস্কার বিজয়ী হওয়ায় গিনেস বিশ্ব রেকর্ড ঝুলিতে নিজের জায়গা দখল করে নেন।
দিলীপ তাঁর অভিনয়জীবনে অনেক পুরস্কার পেয়েছেন। ফিল্মফেয়ারে আটবার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারসহ ১৯ বার ফিল্মফেয়ার মনোনয়ন পেয়েছেন।
দিলীপ কুমার ১৯৯৩ সাল থেকে ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার দিয়ে সম্মানিত হন এবং ২৫ জানুয়ারি ২০১৫ সালে ভারত সরকার তাঁকে পদ্মবিভূষণ দেওয়ার ঘোষণা করে। দিলীপ কুমারের শেষ ছবি `কিলা', যেটি ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল।

নিজস্ব সংলাপের ধরণ, ক্ষুরধার অভিনয় আর পর্দায় অনবদ্য উপস্থিতির জন্য যিনি কোটি দর্শকের হৃদয়ে আসন গেড়ে নিয়েছিলেন, সেই শক্তিমান অভিনেতা নানা পাটেকর পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। গোয়ায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে চিরবিদায় নিয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই প্রবীণ নক্ষত্র।
২১ মিনিট আগে
পথচলার ২২ বছর উপলক্ষে ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের সব শাখায় যেকোনো সিনেমার একটি টিকিট কিনলে আরও একটি টিকিট বিনা মূল্যে পাওয়া যাবে। দর্শকেরা ফেসবুক পেজে স্মৃতি শেয়ার করে জিততে পারবেন বিনা মূল্যের মুভি ভাউচারও।
১৩ ঘণ্টা আগে
২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
১ দিন আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
১ দিন আগে