তারকা অভিনেতার সন্তান যখন অভিনয়ে আসেন, অবাক হন না কেউ; বরং প্রত্যাশা বাড়ে। তারকার সন্তান যখন অভিনয়ে না এসে অন্য পেশায় চলে যান, তখন আগ্রহ বাড়ে। কী করছেন তারকার সন্তান? বলিউডের এমন অনেক তারকাসন্তান বা স্টার কিড রয়েছেন, যাঁরা সুযোগ থাকা সত্ত্বেও মা-বাবার পেশামুখী হননি। রুপালি জগতের হাতছানিকে পাশ কাটিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন ভিন্ন কোনো পেশায়। কী করছেন তাঁরা? কোন পেশায় জড়ালেন নিজেকে? জেনে নেওয়া যাক এমন কয়েকজন তারকাসন্তানের খোঁজ।
শ্বেতা নন্দা
বাবা বলিউডের বিগ-বি অভিনেতা অমিতাভ বচ্চন, মা অভিনেত্রী জয়া বচ্চন। ভাই অভিনেতা অভিষেক বচ্চন আর ভাবি ঐশ্বরিয়া রাই বচ্চনও নন্দিত তারকা। নির্মাতা করণ জোহর ছোটবেলার বন্ধু। এর পরও তিনি অভিনয় থেকে দূরে। আর এমুখো হবেন কি না, তারও নিশ্চয়তা নেই। একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল শ্বেতাকে। তবে বলিউডে আসার ইচ্ছাটা কখনোই ছিল না। তিনি বরং ঘরসংসার সামলাচ্ছেন, বই লিখছেন। স্বামী নিখিল নন্দা ভারতের নামকরা শিল্পপতিদের মধ্যে একজন। তিনি ‘এসকর্টস লিমিটেড’ নামের একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানির চেয়ারম্যান। জন্মসূত্রে তাঁরও রয়েছে বলিউডের ছায়া। রাজকাপুরের মেয়ে রিতু নন্দার ছেলে নিখিল।
রিদ্ধিমা কাপুর
মা নিতু কাপুর, বাবা ঋষি কাপুর। তাঁদের ছেলে রণবীর কাপুর বলিউড মাতাবেন এটাই স্বাভাবিক। তবে তাঁদের মেয়ে রিদ্ধিমা কিন্তু এমুখো হননি। রিদ্ধিমা কাপুর সাহানি পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার, পাশাপাশি তিনি জুয়েলারি ডিজাইনও করে থাকেন।
সুজান খান
হৃতিক রোশানের সাবেক স্ত্রী হিসেবেই দর্শক বেশি চেনে অভিনেতা সঞ্জয় খানের মেয়ে সুজান খানকে। ফারাহ খান ও জায়েদ খানের বোন সুজান অভিনয়ের পথে হাঁটার সব সুযোগ থাকলেও পা রাখেননি এ পথে। পেশায় তিনি একজন ইন্টেরিয়র ডিজাইনার।
কুদ্দুস খান
বলিউডের কিংবদন্তি অভিনেতা কাদের খানের ছেলে সরফরাজ খান বলিউডে এসেছেন। তবে বড় ছেলে কুদ্দুস খান এ পথে হাঁটেননি। কুদ্দুস কানাডায় স্থায়ীভাবে বসবাস করতেন। কানাডা বিমানবন্দরে কর্মরত ছিলেন। কানাডায়ই দুই বছর আগে মৃত্যু হয় এই তারকা সন্তানের।
শাহিন ভাট
পরিচালক বাবা মহেশ ভাটের দুই মেয়ে পূজা ভাট ও আলিয়া ভাট তারকা অভিনেত্রী। কিন্তু পূজা-আলিয়ার আরেক বোন শাহিন ভাটের আগ্রহটা অন্যদিকেই বেশি। লেখালেখিই তাঁর প্রথম পছন্দ। কবিতা লেখেন তিনি।
লায়লা খান
ফিরোজ খানের ছেলে ফারদিন খানও তারকা অভিনেতা। কিন্তু মেয়ে লায়লা খান ছোটবেলায় শিশুশিল্পী হিসেবে কাজ করলেও পরবর্তী সময়ে একজন সফল পেইন্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
সাবা আলী খান
অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও ক্রিকেটার মনসুর আলী খান পাতৌদির সন্তান সাইফ আলী খান ও সোহা আলী খান। দুজনেই তারকা অভিনয়শিল্পী। কিন্তু শর্মিলার ছোট মেয়ে সাবা আলী খান অভিনেত্রী নন; বরং একজন নামকরা জুয়েলারি ডিজাইনার।
রিয়া কাপুর
অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধনেরও বলিউডে অভিষেক হয়েছে। মেয়ে সোনম কাপুরও বলিউডে প্রতিষ্ঠিত নায়িকা। তবে ভিন্ন পথে হেঁটেছেন ছোট মেয়ে রিয়া কাপুর। তিনি একজন প্রতিষ্ঠিত পোশাক ডিজাইনার। বলিউডে অল্পস্বল্প প্রযোজক হিসেবে পাওয়া গেছে তাঁকে। সদ্য বিয়ের পিঁড়িতে বসেছেন। তাঁর স্বামী করণ বোলানি বলিউড পরিচালক।

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১৪ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১৪ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১৪ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১৪ ঘণ্টা আগে