‘আশিকি ২’ দিয়ে জনপ্রিয়তা পাওয়ার পর ‘হায়দার’, ‘এক ভিলেন’, ‘বাঘি’, ‘স্ত্রী’সহ অনেক আলোচিত সিনেমায় অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। তবে বলিউডের তিন খান শাহরুখ, সালমান ও আমিরের সঙ্গে কাজ হয়নি তাঁর। সেই অপূর্ণতা এবার ঘুচতে চলেছে। নতুন সিনেমায় আমির খানের সঙ্গে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন শ্রদ্ধা।
সংবাদমাধ্যম মিড-ডে জানিয়েছে, আলোচিত ভারতীয় ব্যবসায়ী অশনির গ্রোভারের জীবনকাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে বায়োপিক। এতে নামভূমিকায় আমির খান অভিনয় করবেন বলে জানা গেছে। অশনিরের জীবনের উত্থান-পতন, ব্যবসায়িক লড়াই এবং তাঁর রাফ অ্যান্ড টাফ ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতেই আমিরকে বেছে নেওয়া হয়েছে। এ সিনেমায় তাঁর বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে।
অশনির গ্রোভারের স্ত্রী মাধুরী জৈন গ্রোভারের ভূমিকায় অভিনয় করবেন শ্রদ্ধা। অশনিরের ব্যবসায়িক ও ব্যক্তিগত জীবনের অবিচ্ছেদ্য অংশ মাধুরী। এই দম্পতির একসঙ্গে শূন্য থেকে শীর্ষে পৌঁছানোর এবং কঠিন সময়ে পরস্পরের পাশে থাকার মানবিক গল্প হতে চলেছে বায়োপিকটি। কেবল অশনির গ্রোভারের ব্যবসায়িক সাফল্যের জয়গাথা নয়, বরং তাঁর জীবনের বিতর্কিত অধ্যায় আর ব্যক্তিগত সংগ্রামের গল্পও উঠে আসবে এ সিনেমায়।
বায়োপিকটি পরিচালনা করবেন শ্রদ্ধার চর্চিত প্রেমিক রাহুল মোদি। ‘সোনু কে টিটু কি সুইটি’সহ বেশ কিছু হিট সিনেমার চিত্রনাট্য লিখেছেন তিনি। অশনির গ্রোভারের এই বায়োপিকের চিত্রনাট্য রাহুল মোদি লিখছেন তিন বছর ধরে। বলিউড হাঙ্গামা জানিয়েছে, শুরু থেকেই ঠিক ছিল যে মাধুরী জৈন গ্রোভারের চরিত্রে শ্রদ্ধাই অভিনয় করবেন। চিত্রনাট্য লেখার প্রতিটি ধাপের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছেন তিনি।
আমির আর শ্রদ্ধার মধ্যে বয়সের ব্যবধান ২২ বছর। তাই তাঁদের জুটি হওয়ার খবরে অনেকে সমালোচনাও করছেন। তবে নির্মাতা মনে করছেন, বয়সের ব্যবধান থাকলেও পর্দায় এই দুজনকে চমৎকার মানাবে। প্রধান দুই চরিত্রের জীবনের বিভিন্ন পর্যায় তুলে ধরার জন্য প্রোস্থেটিক মেকআপ ও প্রযুক্তির সাহায্য নেওয়া হবে। বায়োপিকটির নাম ঠিক হয়নি এখনো। এ বছরই শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

ঢাকায় আসছেন আর্জেন্টিনার ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তিনটি ফুটবল বিশ্বকাপ খেলেছেন তিনি। সতীর্থ ছিলেন ডিয়েগো ম্যারাডোনা, গ্যাব্রিয়েল বাতিস্তুতাদের মতো খেলোয়াড়। ক্যানিজিয়াকে সম্মান জানিয়ে আয়োজন করা হচ্ছে ‘সকারামা’ শিরোনামের কনসার্ট।
৫ ঘণ্টা আগে
দীপ্ততে আসছে বাংলা ভাষায় ডাবিং করা নতুন তুর্কি ড্রামা সিরিজ ‘কারা সেভদা’। ভালোবাসা, আত্মত্যাগ ও পারিবারিক রহস্যের এই আবেগঘন কাহিনির বাংলায় নাম রাখা হয়েছে ‘অনন্ত ভালোবাসা’। প্রচার শুরু হচ্ছে আজ থেকে।
৫ ঘণ্টা আগে
শেষ হয়ে গেছে অ্যানিমেশন সিরিজ গোপাল ভাঁড়—এক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এমন খবর। গোপাল ভাঁড় শেষ হওয়ার খবরে নেটিজেনরা আবেগঘন পোস্ট দিলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যাচ্ছিল না চ্যানেল কর্তৃপক্ষের কাছ থেকে।
৫ ঘণ্টা আগে
মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য ২০২১ সালে মা ম্যান্ডি টিফির সঙ্গে মিলে ওয়ান্ডারমাইন্ড গ্লোবাল নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন পপতারকা সেলেনা গোমেজ। তবে প্রতিষ্ঠার মাত্র কয়েক বছরের মাথায় এ প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আইনি জটিলতায় পড়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে