মারা গেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক মঙ্গল ধিলন। ক্যানসারে আক্রান্ত হয়েজ রোববার তিনি মা যান বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
প্রয়াত চলচ্চিত্র ও দূরদর্শনের পরিচিত মুখ বর্ষীয়ান অভিনেতা মঙ্গল ধিলন। আগামী রবিবার, ১৮ জুন ছিল তাঁর জন্মদিন। তার ঠিক এক সপ্তাহ আগে ক্যানসারে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। কেবল অভিনয়ই হয়, পরিচালনা ও প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
পাঞ্জাবের বিনোদন জগতের অত্যন্ত জনপ্রিয় নাম মঙ্গল ধিলন। কিন্তু গত শতকের আটের দশকে ‘খুন ভরি মাঙ্গ’, ‘দয়াবান’, ‘নাকাবন্দি’, ‘দালাল’, ‘ট্রেন টু পাকিস্তান’ ইত্যাদি সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি সর্বভারতীয় দর্শকদের নজর কাড়েন। তবে বিনোদন জগতে তাঁর আত্মপ্রকাশ ১৯৮৬ সালে ‘কথাসাগর’ ধারাবাহিকের মাধ্যমে। ওই বছরই সিরিয়াল ‘বুনিয়াদে’ও অভিনয় করেন তিনি। পরবর্তী সময়ে ‘জুনুন’, ‘কিসমত’, ‘দ্য গ্রেট মারাঠা’, ‘প্যান্থার’, ‘সাহিল’, ‘যুগ’ সিরিয়ালেও কাজ করেছেন এই বর্ষীয়ান অভিনেতা।
পাঞ্জাবের ফরিদকোটের এক শিখ পরিবারে জন্ম মঙ্গল ধিলনের। তবে স্কুলের পড়াশোনা শেষ করে তিনি উত্তর প্রদেশ থেকে স্নাতক সম্পন্ন করার পর, ১৯৮০ সালে অভিনয়ে স্নাতকোত্তর শেষ করেন। এরপর অভিনয়কেই ক্যারিয়ার হিসেবে বেছে নেন তিনি। পরবর্তী সময়ে তিনি একটি প্রযোজনা প্রতিষ্ঠানও খুলেছিলেন। সেই হাউসের প্রযোজনায় তৈরি হয়েছিল ‘খালসা’ নামের সিনেমা।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
২ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১১ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১ দিন আগে