ট্র্যাক্টর, টিউবওয়েল কিংবা ল্যাম্পপোস্ট নিয়ে অ্যাকশন করতে দেখা গেছে বলিউড অভিনেতা সানি দেওলকে। এবার তাঁকে অ্যাকশন করতে দেখা যাবে সিলিং ফ্যান নিয়ে। আজ সানি দেওলের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয় ‘জাট’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। সেই পোস্টারে সানিকে দেখা গেল, রক্তাক্ত অবস্থায় একটি বিশাল সিলিং ফ্যান ধরে রেখেছেন।
ইনস্টাগ্রামে সিনেমার ফার্স্টলুক পোস্টার শেয়ার করেছেন সানি দেওল। ক্যাপশনে লিখেছেন, ‘পরিচয় করিয়ে দিচ্ছি এমন একজনের সঙ্গে, ম্যাসিভ অ্যাকশনের জন্য সারা দেশেই তার অনুমতি আছে।’
জাট পরিচালনা করছেন তেলুগু নির্মাতা গোপীচাঁদ মালিনেনি। এক্সে জাট সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করে সানি দেওলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গোপীচাঁদ লিখেছেন, ‘শুভ জন্মদিন অ্যাকশন সুপারস্টার সানি দেওলজি। আপনার সঙ্গে কাজ করতে পেরে এবং আপনাকে জাট হিসাবে উপস্থাপন করতে পেরে সম্মানিত। এমন সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’
পোস্টার প্রকাশের পর প্রিয় অভিনেতাকে প্রশংসায় ভাসাচ্ছেন সানি দেওলের ভক্তরা। বিপরীত চিত্রও দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই সানির হাতে সিলিং ফ্যান দেখে কটাক্ষ করছেন। একজন লিখেছেন, ‘তাঁর হাতে কি সত্যিই ওটা ফ্যান? আমি হাওয়ায় উড়ে গেলাম!’ কেউ বলছেন, সিনেমার পোস্টারের মান ভালো হয়নি।
জাট সিনেমায় আরও আছেন রণদীপ হুদা, বিনীত কুমার সিং, সায়ামি খের প্রমুখ। হায়দারাবাদে চলছে শুটিং। পোস্টার রিলিজ হলেও সিনেমার গল্প নিয়ে এখনও কোনো কথা বলতে রাজি নন নির্মাতা।
আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১০ ঘণ্টা আগে