একটা সময় অভিনয় থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন সুস্মিতা সেন। কিন্তু যখন তিনি ফিরে আসতে চান, তখন কাজ চাইতে সংকোচ বোধ করেননি। একাধিক ব্যক্তিকে ফোন করে কাজ চাইতেন সুস্মিতা।
সম্প্রতি ‘মিড ডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সুস্মিতা সেন। তাঁর কথায়, তিনি একাধিক ওটিটি প্ল্যাটফর্মের প্রধানকে ফোন করেন কাজের জন্য এবং জানান তিনি কামব্যাক করতে চান।
অভিনেত্রী বলেন, ‘আমি নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও, হটস্টারের প্রধানদের ফোন করেছিলাম। আমি সোজাসুজি ফোন করে বলি আমি সুস্মিতা সেন, আমি একজন অভিনেত্রী। আমি আবার কাজে ফিরতে চাই এবং কাজ করতে চাই।’
কিন্তু কেন এতটা দীর্ঘ সময়ের বিরতি নিয়েছিলেন সুস্মিতা? অভিনেত্রীর কথায়, আরও ভালোভাবে নিজেকে মেলে ধরার জন্য তিনি আট বছরের এই বিরতি নিয়েছিলেন। তিনি মনে করেছিলেন, একজন ভালো অভিনেত্রী হতে গেলে জীবনকে উপভোগ করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে।
উল্লেখ্য, সুস্মিতা সেন অভিনীত ‘আরিয়া ৩’ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে। এই সিরিজের হাত ধরেই তিনি কামব্যাক করেছিলেন। তবে এ বছর শুরুর দিকে মুক্তি পাওয়া ‘তালি’ ছবিটি দারুণভাবে প্রশংসিত হয়েছে। এতে রূপান্তরকামী সমাজসেবী গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করেছিলেন সুস্মিতা।
বিরতি নেওয়ার আগে সুস্মিতা সেনকে টালিউডের সিনেমা ‘নির্বাক’-এ দেখা গিয়েছিল। এরপর ২০২০ সালে তিনি আরিয়া ওয়েব সিরিজের হাত ধরে ফিরে আসেন।

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
১৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৮ ঘণ্টা আগে
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
১৯ ঘণ্টা আগে
শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
২ দিন আগে