২০১৪ থেকে ২০২৪, এক দশক। এই সময়ে ইন্টারনেটে চলচ্চিত্রের তথ্যভান্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজে (আইএমডিবি) ভারতীয় তারকাদের মধ্যে কাকে বেশিবার খোঁজা হয়েছে কিংবা বেশিবার দেখা হয়েছে? এর ওপর ভিত্তি করে ১০০ ভারতীয় তারকার তালিকা প্রকাশ করেছে আইএমডিবি। এই তালিকার শীর্ষে রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
তালিকার ২ নম্বরে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ৩ নম্বরে ঐশ্বরিয়া রাই, ৪ নম্বরে আলিয়া ভাট আর ৫ নম্বরে জায়গা করে নিয়েছেন প্রয়াত অভিনেতা ইরফান খান। আমির খানের অবস্থান তালিকার ৬ নম্বরে।
৭ নম্বরের নামটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে বেশ আলোচনা। ৭-এ প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের নাম দেখে তাঁর অনুরাগীরা বিভিন্ন মন্তব্যে স্মরণ করছেন প্রয়াত অভিনেতাকে।
তালিকার ৮ নম্বরে জায়গা পেয়েছেন বলিউড ভাইজান সালমান খান। ৯ নম্বরে আছেন হৃতিক রোশন, ১০ নম্বরে অক্ষয় কুমার।
প্রথম পাঁচে বলিউডের তিন নায়িকা জায়গা করে নেওয়ার কারণে নায়িকাদের অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বলিউড আর দক্ষিণ ভারতের সিনেমার তাবড় নায়কদের টেক্কা দিয়েছেন এই তিন নায়িকা।’
দক্ষিণ ভারতের নায়ক প্রভাস, রাম চরণ বা আল্লু অর্জুন জায়গা করতে পারেননি প্রথম বিশে। সামান্থা রুথ প্রভু আছেন ১৩ নম্বরে। বলিউডের অমিতাভ বচ্চন আছেন ১২ নম্বরে। রণবীর কাপুর তালিকায় আছেন ১৩ নম্বরে। রণবীর সিং আর অজয় দেবগণ জায়গা পেয়েছেন ১৯ আর ২০ নম্বরে।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৪ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৫ ঘণ্টা আগে