
হত্যার হুমকি দেওয়ার বেশ কিছুদিন আগে থেকেই বলিউড বাদশা শাহরুখ খানের গতিবিধি লক্ষ্য করছিলেন গ্রেপ্তার হওয়া আইনজীবী ফয়জান খান। শুধু শাহরুখই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। হুমকিদাতার মোবাইল ফোনের যাবতীয় রেকর্ড ঘেঁটে এসব তথ্য পেয়েছে ভারতের পুলিশ।
পুলিশের বরাতে ভারতীয় গণমাধ্যম বলছে, ছত্তিশগড়ের বাসিন্দা ফয়জান খানকে গ্রেপ্তারের পর তাঁর ব্যবহৃত ওই মোবাইল ফোনের ওপর বিভিন্ন হিস্ট্রি ও রেকর্ড অনুসন্ধানে নামে মুম্বাই পুলিশ। সেখান থেকে পুলিশ জানতে পারে, পেশায় আইনজীবী হলেও ফয়জান খান শাহরুখকে হত্যার হুমকি দেওয়ার বেশ কিছুদিন আগ থেকেই তার দৈনন্দিন কর্মকাণ্ডের ওপর নজর রাখছিলেন।
শুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন শাহরুখপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল তার।
পুলিশের দাবি, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে হত্যার হুমকি দেন ফয়জান খান। ইন্টারনেটে বাদশা এবং তাঁর পরিবারের বিভিন্ন তথ্য সংগ্রহ করেছিলেন।
তবে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে ফয়জান খানের কাছে কোনো সদুত্তর পায়নি পুলিশ। সে হিসেবে এই রহস্য এখনো অজানাই থেকে গেল।
গত ৭ নভেম্বর খুনের হুমকি দেওয়া হয় শাহরুখ খানকে। মুম্বাই পুলিশের কাছে একটি উড়োফোন আসে। সেই ফোনেই ৫০ লাখ টাকা না দিলে শাহরুখ খানকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। ফোনের অবস্থান নিশ্চিত হয়ে ছত্তিশগড়ে পৌঁছে যায় মুম্বাই পুলিশ। ফয়জান খান নামের এক ব্যক্তির নম্বর থেকেই ওই হুমকির কল গিয়েছিল পুলিশের কাছে।
পরে ভারতীয় আইন অনুযায়ী অভিযোগ দায়ের করে তাকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তাৎক্ষণিক ফয়জান জানিয়েছিলেন, ‘আমার চুরি করা ফোন থেকেই কেউ হুমকি দিয়েছে। কারণ, ফোন খোয়া যাওয়ার পর থানায় অভিযোগ জানিয়েছি আমি।’
পরে তার ব্যবহৃত দ্বিতীয় মোবাইল ফোনটি ফরেনসিক ল্যাবে পাঠানোর পর এসব চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ।

নির্বাচনী সংস্কার ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
৯ ঘণ্টা আগে
ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
১৮ ঘণ্টা আগে
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা।
১৮ ঘণ্টা আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
১৮ ঘণ্টা আগে