‘বীরানা’ খ্যাত ভারতের বর্ষীয়ান চিত্রগ্রাহক গাঙ্গু রামসে মারা গেছেন। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল রোববার মৃত্যু হয় গাঙ্গু রামসের। দীর্ঘদিন ধরেই বার্ধক্য জনিত নানান সমস্যায় ভুগছিলেন তিনি। রোববার মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর পরিবার।
সত্তর আশির দশকে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে হরর ফিল্ম মানেই ছিল রামসে ব্রাদার্স। সেই রামসে ব্রাদার্সদের মধ্যে অন্যতম ছিলেন গাঙ্গু রামসে। যার ক্যামেরার কারুকাজে হিন্দি ছবির দর্শক পেয়েছে হরর ঘরানার একাধিক ছবি। যার মধ্যে ১৯৮৮ সালে মুক্তি পাওয়া ‘বীরানা’ ছিল অন্যতম চর্চিত ছবি।
গাঙ্গু রামসে-র বাবাও ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন। তিনিও ছিলেন বিখ্যাত চিত্রগ্রাহক ও প্রযোজক। বাবার প্রযোজনায় ৫০টি ছবির চিত্রগ্রাহক ছিলেন গাঙ্গু রামসে। যার মধ্যে ছিল ‘পুরানা মন্দির’, ‘বীরানা’, ‘খোঁজ’, ‘বন্ধ দরওয়াজা’, ‘খোঁজ’, ‘পুরানি হাভেলি’, ‘দো গজ জমিন কে নিচে’, ‘তাহখানা’র মত গা ছমছম করা ছবি। নব্বইয়ের দশকে ‘রামসে ব্রাদার্স’ এর হরর ছবি ভীষণভাবেই জনপ্রিয় ছিল।
গাঙ্গু রামসে টেলিভিশনেও তাঁর কৃতিত্বের ছাপ রেখেছেন। এর মধ্যে রয়েছে— ‘দ্য জি হরর শো’, ‘স্যাটারডে সাসপেন্স,’ ‘এক্স জোন’, ‘নাগিন’-এর মতো গুরুত্বপূর্ণ শো।

ফেসবুক লাইভে সামিয়া অথৈ জানান, মানিকগঞ্জে রাফাত মজুমদার রিংকুর নাটকের শুটিং সেটে তাঁকে সজোরে চড় মেরে ও খামচি দিয়ে রক্তাক্ত করেছেন তিশা। তবে তিশা বললেন, অথৈর অভিযোগ সত্য নয়, তিনি যা করেছেন, তা পুরোপুরি চরিত্রের প্রয়োজনে।
১১ ঘণ্টা আগে
বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বৈদ্যনাথ সাহা। যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সন্ধ্যায় সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
১২ ঘণ্টা আগে
শুটিংয়ের সময় সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ উঠছে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। ফেসবুক লাইভে অথৈ জানান, গতকাল মঙ্গলবার মানিকগঞ্জে রাফাত মজুমদার রিংকুর নাটকের শুটিং সেটে তাঁকে সজোরে চড় মেরে ও খামচি দিয়ে রক্তাক্ত করেছেন তিশা।
১৩ ঘণ্টা আগে
ছয় বছরের বিরতি কাটিয়ে ২০২৪ সালে ‘শরতের জবা’ সিনেমা দিয়ে অভিনয়ে ফেরেন কুসুম সিকদার। এবার গানে ফিরলেন তিনি। প্রকাশ পেয়েছে তাঁর গাওয়া কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা নাতে রাসুল ‘হেরা হতে হেলে দুলে’। কুসুম সিকদার জানান, হেরা হতে হেলে দুলে দিয়ে ৯ বছর পর প্রকাশ পেল তাঁর কোনো গান।
১ দিন আগে