ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে ভারতে এসেছিলেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড বেকহাম। গত ১৫ নভেম্বর বুধবার ভারত বনাম নিউজিল্যান্ডের বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন তিনি। এরপর একাধিক বলিউড তারকার সঙ্গে দেখা করেন। সবশেষ শাহরুখ খানের মান্নাতে গিয়েছিলেন তিনি।
গতকাল শুক্রবার রাতে সেই সাক্ষাতের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শাহরুখ খান। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘এই আইকনের সঙ্গে গতকাল রাতে। কী ভীষণ ভালো মানুষ! দীর্ঘদিন ধরেই ওর একজন গুণমুগ্ধ ছিলাম। কিন্তু এদিন ওর সঙ্গে দেখা হওয়ার পর, শিশুদের সঙ্গে সে কীভাবে মেশে, সেটা দেখার পর বুঝলাম সে কতটা ভদ্র ও নম্র স্বভাবের।’
শাহরুখ তাঁর এই পোস্টে আরও লেখেন, ‘তোমার পরিবারের জন্য অনেক ভালোবাসা রইল। খুব খুশি হলাম আলাপ করে। এবার একটু বিশ্রাম নিয়ো।’
অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘দুই লিজেন্ড একসঙ্গে। পৃথিবীর অন্যতম দুই হ্যান্ডসাম পুরুষ।’ কেউ আবার লিখেছেন, ‘দুজনেরই বড় ফ্যান। ভীষণ ভালো লাগল আপনাদের একসঙ্গে দেখে।’
বেকহামের আগমনে শাহরুখের বাড়িতে বসেছিল তারার মেলা। লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির সভাপতির সঙ্গে দেখা করতে এসেছিলেন অনিল কাপুর, সঞ্জয় কাপুর, সোনম কাপুর, ফারহান আখতার, কারিশমা কাপুর, মালাইকা অরোরা, অর্জুন কাপুরসহ বলিউডের একঝাঁক অভিনয়শিল্পী।
প্রসঙ্গত, গত বুধবার রাতেই সোনম কাপুরের আতিথ্য নেন বেকহাম। এরপর ভারতের ধনকুবের মুকেশ আম্বানির বাড়িতেও তাঁকে দেখা গেছে।
উল্লেখ্য, শাহরুখ খানকে পরবর্তী সিনেমা ‘ডানকি’তে দেখা যাবে। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি আগামী ২২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। শাহরুখ খান ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ভিকি কৌশল, তাপসী পান্নু, প্রমুখ।

দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’-এ অভিনয় করে পরিচিতি পান সাফানা নমনি। শিশুশিল্পী হিসেবে অভিনয়ের অভিজ্ঞতা আছে বিজ্ঞাপন, নাটক ও সিনেমায়। এবার সিনেমার নায়িকা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন নমনি। সব ঠিক থাকলে অনন্য মামুনের ‘দানব’ সিনেমায় নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হবে তাঁর।
১৬ ঘণ্টা আগে
২০২৪ সালের ৫ জুলাই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রথমবার একক কনসার্ট করেছিলেন সংগীতশিল্পী মিফতাহ জামান। দুই বছর পর আবারও একক কনসার্ট নিয়ে ফিরছেন তিনি। ২৫ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘অতঃপর অধরা’ শিরোনামের কনসার্টটি।
১৬ ঘণ্টা আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত কিশোরী অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি অবলম্বনে মেড থেটার ২০২১ সালে মঞ্চে আনে নাটক ‘অ্যানা ফ্রাঙ্ক’। এটি দলের তৃতীয় প্রযোজনা। দুই বছর আগে সর্বশেষ ঢাকার মঞ্চে দেখা গিয়েছিল অ্যানা ফ্রাঙ্ক, নাটকটি আবার ফিরছে মঞ্চে। ২৫ ও ২৬ সেপ্টেম্বর রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে...
১৭ ঘণ্টা আগে
দীর্ঘ দেড় দশকের নির্বাসন কাটিয়ে অবশেষে নিজ মাতৃভূমির মঞ্চে ফিরলেন সিরিয়ার জনপ্রিয় সংগীত তারকা আসসালা নাসরি। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে রাজধানী দামেস্কে আয়োজিত তাঁর প্রথম প্রত্যাবর্তন কনসার্টে অংশ নিতে উপচে পড়েছিল হাজারো দর্শক।
১৭ ঘণ্টা আগে