বক্স অফিসে দাপট অব্যাহত রেখেছে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রভাস অভিনীত ‘সালার’। বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সাকনিল্কের সবশেষ হিসাব অনুযায়ী বিশ্বব্যাপী ‘সালার’ আয় করেছে ৫৫০ কোটি রুপির বেশি, সেখানে এক দিন আগে মুক্তি পাওয়া শাহরুখ খান অভিনীত ‘ডানকি’র আয় ৩০০ কোটি রুপি। গতকাল শুক্রবার বক্স অফিস থেকে ‘ডানকি’ আয় করেছে ৭ কোটি ২৫ লাখ রুপি। অন্য দিকে, ‘সালার’-এর শুক্রবারের আয় ছিল ১০ কোটি রুপি।
চলতি বছরে যেসব ভারতীয় সিনেমা বক্স অফিসে রাজত্ব করেছে, তার বেশির ভাগই ছিল অ্যাকশনধর্মী। এ বছরে দুটো হাজার কোটি রুপির সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ। যার দুটোই ছিল অ্য়াকশনধর্মী। এমনকি, ২০২৩-এর অন্যান্য সফল সিনেমা ‘গদর ২’, ‘অ্যানিমেল’ কিংবা ‘টাইগার ৩’ সবই অ্যাকশনধর্মী। আর এই হিসাবেই যেন এগিয়ে গেল অ্যাকশন ঘরানার সিনেমা ‘সালার’। ‘বাহুবলী ২’-এর পর আবারও একবার বড় সাফল্যের মুখ দেখলেন দক্ষিণ ভারতের অভিনেতা প্রভাস।
বিশ্বব্যাপী ইতিমধ্যেই ৫৫০কোটি রুপির বেশি আয় করেছে প্রশান্ত নীল পরিচালিত ‘সালার’। আর ভারতের বক্স অফিসে সিনেমাটির আয় ৩১৮ কোটি রুপি। হিন্দির পাশাপাশি মোট চারটি ভাষায় মুক্তি পেয়েছে ‘সালার’। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছে তেলুগু-ভাষায়।
তবে ভারতীয় বাণিজ্য বিশ্লেষকেরা আশা রাখছেন বছর শেষে এবং নতুন বছরের শুরুতে বক্স অফিসে রেকর্ড গড়তে পারে ‘সালার’। এর সঙ্গে আপাতত জানুয়ারি ২৫-এর আগে সেরকম কোনো বড় রিলিজও নেই ভারতে। তাই বক্স অফিসে অনেকটা সময় পেয়ে যাবে সিনেমাটি।
উল্লেখ্য, ‘সালার’ দুই বন্ধু দেব এবং ভারদাকে ঘিরে আবর্তিত হয়েছে। দুই বন্ধুর চরিত্রে প্রভাস ও পৃথ্বীরাজ সুকুমারন অভিনয় করেছেন, যারা শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। সিনেমাটি তেলুগু, কন্নড়, তামিল, মালায়লাম এবং হিন্দিতে মুক্তি পেয়েছে। এতে আরও অভিনয় করেছেন শ্রুতি হাসান, ঈশ্বরী রাও, জগপতি বাবু ও শ্রীয়া রেড্ডি।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৩১ মিনিট আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
২ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
২ ঘণ্টা আগে