নাচতে নাচতেই সিদ্ধার্থের দিকে এগিয়ে যান কিয়ারা। বরমালা পরিয়েই কাছে টেনে নেন ভালোবাসার মানুষকে। বিয়ের মুহূর্তের এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করছেন আলোচিত নবদম্পতি। আর তা প্রকাশের পরই রীতিমতো ভাইরাল, যা দেখে মুগ্ধ নেটিজেনরা। ভিডিওর মন্তব্যে ভক্তরা ভালোবাসা বিলিয়েছেন তাঁদের।
যে ‘শেরশাহ’ সিনেমার শুটিংয়ে একজন আরেকজনের প্রেমে পড়েছিলেন, এবার বিয়ের ভিডিওর নেপথ্যেও ‘শেরশাহ’র গানই ব্যবহার করেছেন সিদ্ধার্থ-কিয়ারা। রাজস্থানে বিয়ে সেরে মুম্বাইয়ে ফিরেছেন সিদ্ধার্থ-কিয়ারা। এরপর আজ শুক্রবার বিয়ের প্রথম ভিডিওটি পোস্ট করেন তাঁরা।
ভারতের রাজস্থানের জয়সালমিরের সূর্য গড় প্রাসাদে পাঞ্জাবি রীতি-রেওয়াজ মেনে গত মঙ্গলবার সাত পাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। কিয়ারার পরনে ছিল আইভরি রঙের লেহেঙ্গা ও সবুজ পান্নার গয়না। আইভরি রঙের শেরওয়ানি ও মাথায় পাগড়ি বেঁধে ঘোড়ায় চড়ে বিয়ের মণ্ডপে আসনে তখন সিদ্ধার্থ মালহোত্রা।
ভারতীয় সংবাদমাধ্যম জুমের প্রতিবেদনে জানিয়েছে আলোচিত এই নবদম্পতি তাদের বিয়ের সব অনুষ্ঠানের ছবি ও ভিডিও স্বত্ব ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমের কাছে বিক্রি করেছেন। বলিউড ওয়েডিং সিরিজ শিরোনামে খুব শিগগিরই এটি মুক্তি দেবে আমাজন প্রাইম। আনুমানিক ৮০ কোটি রুপিতে এটি বিক্রি হওয়ার কথা শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সিদ্ধার্থ ও কিয়ারার কাছ থেকে।
২০২১ সালে ‘শেরশাহ’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় থেকে প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। যদিও নিজেদের প্রেম নিয়ে কখনো মুখ খোলেননি তারা। তবে ভারতের জনপ্রিয় শো কফি উইথ করণের সাম্প্রতিক সিজনে কিয়ারা বলেছিলেন, তিনি এবং সিদ্ধার্থ ‘বন্ধুর চেয়েও বেশি।’ এবার এর প্রমাণই যেন দিলেন তারা।

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
১৩ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
১৪ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
১৫ ঘণ্টা আগে