
পরিচালক হিসেবে ফারাহ খানের ক্যারিয়ারের সেরা কাজগুলো তৈরি হয়েছে শাহরুখ খানের সঙ্গে। এক যুগ আগে সবশেষ সিনেমা বানিয়েছেন তিনি। আবার পরিচালকের আসনে বসতে চলেছেন ফারাহ। আর তাতে অভিনয় করবেন শাহরুখ। জানা গেছে, শাহরুখের সঙ্গে নতুন সিনেমা নিয়ে ফারাহর কথা চলছে। আর সেটা হতে যাচ্ছে আলোচিত সিনেমা ‘ম্যায় হু না’র সিকুয়েল। এরই মধ্যে ‘ম্যায় হু না ২’-এর চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করেছেন ফারাহ।
শাহরুখকে নিয়ে তিনটি সিনেমা বানিয়েছেন ফারাহ। ২০০৪ সালে ‘ম্যায় হু না’ মুক্তির পর ২০০৭ সালে পরিচালনা করেন ‘ওম শান্তি ওম’। সব শেষ ২০১৪ সালে ‘হ্যাপি নিউ ইয়ার’ নামের যে সিনেমাটি বানান ফারাহ, তাতেও ছিলেন শাহরুখ। এগুলোর মধ্যে ম্যায় হু না সবচেয়ে আলোচিত। দেশপ্রেম, অ্যাকশন, ইমোশন ও কমেডির মিশেলে তৈরি সিনেমাটি বলিউডে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিল। দুই দশক পর ম্যায় হু নার সিকুয়েল নিয়ে জোরেশোরে পরিকল্পনা শুরু হয়েছে।
পিঙ্কভিলা জানিয়েছে, ম্যায় হু না ২ সিনেমায় শাহরুখ অভিনয় করবেন ডাবল রোলে। সম্পূর্ণ বিপরীত দুটি চরিত্রে দেখা যাবে তাঁকে। সিনেমাটি হবে দেশপ্রেমে ভরপুর। গল্পের কেন্দ্রে থাকবে ভারতের বিরুদ্ধে এক নতুন হুমকি। অ্যাকশন ও কমেডির মেলবন্ধনেই এগোবে চিত্রনাট্য। উল্লেখযোগ্য বিষয় হলো, গল্পের মূল ভাবনাটি নাকি এসেছে শাহরুখের কাছ থেকেই। সেই ভাবনাকে চিত্রনাট্যে রূপ দিচ্ছেন আকাশ কৌশিক।
শাহরুখ এখন ব্যস্ত আছেন ‘কিং’ সিনেমার শুটিংয়ে। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে কিং। এর মধ্য দিয়ে প্রায় তিন বছর পর নতুন সিনেমা নিয়ে হলে ফিরছেন তিনি। কিং দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে শাহরুখকন্যা সুহানার। তাই সিনেমাটি নিয়ে অতিরিক্ত সতর্ক বলিউড বাদশা। আগামী মে মাসের মাঝামাঝি সময়ে শেষ হবে কিংয়ের শুটিং। এরপরই ম্যায় হু না ২-এর চিত্রনাট্য শুনবেন শাহরুখ। সব ঠিকঠাক থাকলে তবেই জানাবেন চূড়ান্ত সম্মতি, শুরু করবেন প্রস্তুতি।
ম্যায় হু না সিনেমায় শাহরুখের পাশাপাশি ছিলেন সুস্মিতা সেন, সুনীল শেঠি, জায়েদ খান ও অমৃতা রাও। সিকুয়েলে তাঁদেরও প্রত্যাবর্তন হবে এমনটাই শোনা যাচ্ছে। সঙ্গে যুক্ত হবে কিছু নতুন মুখ। শাহরুখ-ফারাহর এই বহুল প্রতীক্ষিত পুনর্মিলন কবে পর্দায় বাস্তব রূপ পাবে, সে অপেক্ষায় ভক্তরা।

নির্মাতা দম্পতি অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরীর ছেলে অনন্য প্রতীক চৌধুরী। গত বছর ‘নয়া নোট’ ওয়েব ফিল্ম দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক হয়েছে অনন্য প্রতীকের। এর আগে মা চয়নিকা চৌধুরীর সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। এবার প্রথমবারের মতো ছেলে অনন্য প্রতীকের গল্প ও চিত্রনাট্যে নাটক নির্মাণ করলেন
২ ঘণ্টা আগে
বর্তমান সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। বিনোদন ও খেলাধুলাবিষয়ক নানা অনুষ্ঠান সঞ্চালনায় ব্যস্ত সময় পার করছেন তিনি। উপস্থাপনার পাশাপাশি অভিনয়ও করেন মৌসুমী। সবশেষ ভিকি জাহেদের ‘চক্র ২’ ওয়েব সিরিজে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। এবার ইস্পাহানি মির্জাপুর চায়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন মৌসুমী মৌ।
২ ঘণ্টা আগে
‘হৃদয়ে বাংলাদেশ’ স্লোগান নিয়ে ১৯৯৯ সালের ১ অক্টোবর বাণিজ্যিকভাবে সম্প্রচার শুরু করে চ্যানেল আই। বাংলাদেশের প্রথম ডিজিটাল এই বাংলা টেলিভিশন চ্যানেলটি সম্প্রচারের ২৭ বছর পূর্ণ করতে যাচ্ছে। আগামী ১ অক্টোবর ২৭ পেরিয়ে ২৮ বছরে পা রাখছে চ্যানেলটি। এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয় ও টিভি পর্দায় থাকছে
২ ঘণ্টা আগে
বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নতুন দৃশ্যসহ আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সনি ও মার্ভেল। খবরটি নিশ্চিত করেছে ভ্যারাইটি।
২ ঘণ্টা আগে