
এক যুগের বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন আলিয়া ভাট। শুরুটা হয়েছিল ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। উপহার দিয়েছেন ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রাজি’র মতো সিনেমা। তবু ক্যারিয়ারের শুরুতে আলিয়ার সঙ্গে জুড়ে দেওয়া হতো স্বজনপ্রীতি প্রসঙ্গ। পরিচালক ও প্রযোজক মহেশ ভাটের মেয়ে বলেই নাকি আলিয়ার সিনেমায় এত সুযোগ। এবার আলিয়ার বাবা মহেশ ভাট এ বিষয়ে কথা বলেছেন এবং মেয়েকে স্বনির্ভর অভিনেত্রী হিসেবে বর্ণনা করেন তিনি।
দ্য হিমাংশু মেহতা শোতে মহেশ ভাট বলেন, ‘আমি আলিয়াকে সিনেমায় আনিনি। ওকে নিয়ে এসেছে করণ জোহর। অভিনয়ের প্রতি আলিয়ার এত আগ্রহ আছে জানতাম না। আমি ওর মধ্যে অভিনয়ের গুণ কখনো দেখিনি। ও নিজেই অডিশন দিয়েছিল এবং ওরা যখন ওকে পছন্দ করেছিল তখন আমিও হতবাক হয়ে গিয়েছিলাম। তবে আজ আমি খুব খুশি যে ও একাই এতকিছু অর্জন করতে সক্ষম হয়েছে।’
মহেশ ভাট আরও বলেন, ‘আলিয়া ঝুঁকি নিতে ভয় পায় না। মা হওয়ার পর তাঁর মধ্যে অন্য রকম একটা ম্যাচিউরিটি এসেছে।’ এখন মানুষ তাঁর সঙ্গে আলিয়ার বাবা হিসেবে দেখা করে এবং ছবি তোলে বলে জানান মহেশ ভাট।
সামনেই আলিয়া ভাটকে দেখা যাবে যশরাজ ফিল্মসের স্পাই থ্রিলার ‘আলফা’ সিনেমায়। এতে আলিয়া অভিনয় করেছেন একজন গোয়েন্দার চরিত্রে। এটিই প্রথম বলিউড সিনেমা, যেখানে নারী স্পাইকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। গুঞ্জন শোনা যাচ্ছে, আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে যাওয়া ‘ওয়ার ২’ সিনেমায় আলফা নিয়ে অতিথি চরিত্রে হাজির হবেন আলিয়া। সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন আলিয়া নিজেই। ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লিখেছেন, ‘আহা দারুণ মজার! আপনাদের সঙ্গে আগামী ১৪ আগস্ট দেখা হচ্ছে আপনার নিকটবর্তী সিনেমা হলে।’
আলফা ছাড়া আলিয়ার হাতে আছে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাটি। এতে আলিয়ার সঙ্গে আছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল।

বিটিএসের পর গ্র্যামি অ্যাওয়ার্ডস বয়কটের ঘোষণা দিল আরেক জনপ্রিয় কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস। গত জুলাইয়ে ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য কোনো গান বা অ্যালবাম জমা না দেওয়ার ঘোষণা দেয় বিটিএস। এবার তাদের দেখানো পথেই হাঁটল স্ট্রে কিডস।
২ ঘণ্টা আগে
গত রোজার ঈদে মুক্তির পর বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে ও চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘প্রেশার কুকার’। ৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। প্রধান চার নারী চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী।
১৩ ঘণ্টা আগে
‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মের ‘দিওয়ানা দিল’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ নিরব। গানটি লিখেছেন ওয়েব ফিল্মের পরিচালক জাহিদ প্রীতম। সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।
১৩ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎই কাট-পিস সিনেমার গল্পের মূল ভিত্তি। অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা প্রমুখ। পরিচালনা করেছেন ইফফাত জাহান মম।
২১ ঘণ্টা আগে