শাহরুখ খানের ‘পাঠান’ যেন ফিরিয়ে এনেছে বলিউডের প্রাণ। ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছে ছবিটি। বাণিজ্য বিশ্লেষক রমেশ বালার মতে, গতকাল রোববার পঞ্চম দিনের সংগ্রহের পর পাঠানের বিশ্বব্যাপী মোট সংগ্রহ ৫৫০ কোটি রুপির কাছাকাছি। রমেশ বালার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রথম দিনে ৫৭ কোটি রুপির শুরুর পর ছবিটি তার দ্বিতীয় দিনে ৭০ কোটি রুপি, তৃতীয় দিনে ৩৯ কোটি রুপি আয় করেছিল। সপ্তাহ শেষে ৫৩ কোটি রুপি আয়সহ প্রাথমিক হিসাব অনুযায়ী গতকাল রোববার এটি ৬৫ কোটি রুপি সংগ্রহ করেছে। এর মাধ্যমে ভারতেই এর আয় ২৮০ কোটি রুপি ছাড়িয়েছে। আন্তর্জাতিক আয়ের হিসাব অনুযায়ী মুক্তির মাত্র চার দিনে এর সর্বমোট আয় ছিল ৪২৯ কোটি রুপি।
চতুর্থ দিনে পাঠানের বক্স অফিস কালেকশন ভারতেই ২৮০ কোটি রুপি ছাড়িয়েছিল। এর মাধ্যমে ‘কেজিএফ–২’ ও ‘বাহুবলী–২’ কে পেছনে ফেলে ভারতের ইতিহাসের দ্রুততম চলচ্চিত্র হিসেবে ২০০ কোটি রুপির ঘরে প্রবেশ করে সিনেমাটি। ‘কেজিএফ-২’ এই আয়ের দেখা পেয়েছিল পঞ্চম দিনে ও ‘বাহুবলী’–২ সময় নিয়েছিল ছয় দিন।
প্রথম দিনেই ৫৫ কোটি রুপি আয় করে ভারতে মুক্তি পাওয়া হিন্দি ভাষার চলচ্চিত্রের সর্বোচ্চ আয়ের রেকর্ড করেছিল পাঠান। প্রথম দিনের মতোই সপ্তাহের রেকর্ডটিও ‘পাঠান’ -এর দখলে। ভারতে সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবির রেকর্ডের কাছাকাছিই অবস্থান করছে ছবিটি। রেকর্ডটি এত দিন ৩৮৭ কোটি রুপি আয় নিয়ে আমির খানের ‘দঙ্গল’-এর দখলে ছিল।
বিতর্ক, বর্জন—কোনো কিছুই শাহরুখের পাঠানের অগ্রযাত্রা থামিয়ে রাখতে পারছে না। মুক্তির প্রথম দিনের প্রথম শো থেকে পঞ্চম দিন পর্যন্ত সিনেমা হলগুলোতে দর্শকের ভিড় যেন বাড়ছেই। ভারতের নানা প্রান্ত থেকে এসেছে সাফল্যের এমন খবর। সিনেমাটির অনুরাগীদের মুখে, শাহরুখের দারুণ অভিনয়ের পাশাপাশি, দীপিকা আর জন আব্রাহামেরও দুর্দান্ত অভিনয়ের প্রশংসা হচ্ছে।
মুক্তির আগে বিতর্কও কম হয়নি পাঠান নিয়ে। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পক্ষ থেকে ছবিটি বর্জনের ডাক দেওয়া হয়। পাঠান ছবির ‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোন কেন গেরুয়া রঙের বিকিনি পরেছেন, তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ‘গেরুয়া’ রঙের কারণে সনাতন ধর্মের অবমাননা হয়েছে বলে দাবি করে ছবিটি বর্জনের ডাকও দেওয়া হয়।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৫ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৬ ঘণ্টা আগে