ভারতের প্রথম সুন্দরী হিসেবে বিশ্বসুন্দরীর মুকুট জিতেছিলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ঠিক ২৯ বছর আগে আজকের এই দিনে তাঁর মাথায় উঠেছিল ‘মিস ইউনিভার্স’ বা বিশ্বসুন্দরীর মুকুট। বিশেষ দিনটিকে স্মরণ করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সুস্মিতা।
আজ রোববার সকালে ইনস্টাগ্রামে একটি পুরোনো ছবি পোস্ট করেন অভিনেত্রী। সঙ্গে জুড়ে দিয়েছেন আবেগঘন ক্যাপশন। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ছবিটা ঠিক ২৯ বছরের পুরোনো, অসাধারণ মানুষ ও দুর্দান্ত ফটোগ্রাফার প্রবুদ্ধ দাশ গুপ্তর তোলা। ১৮ বছর বয়সী আমাকে তিনি খুব সুন্দর করে বন্দী করেছিলেন। মুখে হাসি নিয়ে বলেছিলেন, তুমি বুঝতে পারছ যে তুমিই প্রথম মিস ইউনিভার্স যার ছবি আমি তুললাম। আমি খুব গর্বিত স্বরে বলেছিলাম, এটা আসলে ভারতের সর্বপ্রথম মিস ইউনিভার্স।’
সুস্মিতা সেন এ প্রতিযোগিতায় জিতেছিলেন বিশ্বের আরও ৭৭টি দেশ থেকে আসা প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে। ১৯৯৪ সালে তিনিই প্রথম ভারতীয় নারী যিনি ‘মিস ইউনিভার্স’-এর খেতাব জেতেন।
সুস্মিতা সেন তাঁর ক্যাপশনে আরও লেখেন, ‘মাতৃভূমিকে প্রতিনিধিত্ব করা ও খেতাব জেতা এতই সম্মানের, যে ২৯ বছর পরও আনন্দে চোখে জল চলে আসে। আমি এই দিনটিকে অত্যন্ত গর্বের সঙ্গে উদ্যাপন করি এবং স্মরণ করি কারণ ইতিহাস সাক্ষ্য দেয়, ভারত সর্বপ্রথম ২১ মে ১৯৯৪ সালে ফিলিপাইনের ম্যানিলায় ‘মিস ইউনিভার্স’ খেতাব জিতেছিল।’
এ পোস্ট করার সঙ্গে সঙ্গে ভক্তদের শুভেচ্ছা বার্তা ও ভালোবাসায় ভরে যেতে থাকে তাঁর পোস্টের মন্তব্যের ঘর। ক্যাপশনের শেষ অংশে সুস্মিতা লিখেছেন, ‘সমস্ত ভালোবাসা, ভালো লাগা ও সবচেয়ে মিষ্টি বার্তাগুলোর জন্য ধন্যবাদ। সব সময় উদ্যাপন করি! অনেক ভালোবাসা! দুগ্গা দুগ্গা।’

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
১৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৮ ঘণ্টা আগে
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
১৯ ঘণ্টা আগে
শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
২ দিন আগে