হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দিলেন উত্তর প্রদেশের এক সাধু। তপস্বী ছাউনির মহন্ত পরমহংস আচার্য জানিয়েছে, ‘পাঠান’ সিনেমা এবং সিনেমাটির গান ‘বেশরম রং’-এর জন্য তিনি সামনাসামনি পেলে শাহরুখ জ্যান্ত পুড়িয়ে মারতে চান। তাঁর অভিযোগ, সিনেমাটিতে হিন্দুদের ধর্মীয় আবেগে আঘাত করা হয়েছে। ‘বেশরম রং’ গানটিতেই তিনি বেশরম বলে বর্ণনাও করেন।
এর আগে অযোধ্যার হনুমান গড়ির পুরোহিত মহন্ত রাজু দাসও কড়া সমালোচনা করেছিলেন ছবিটির। ছবির প্রযোজক যশরাজ ফিল্মসকে হুমকি দিয়ে সিনেমা হল ভাঙচুড়েরও হুমকি দেন। শাহরুখ খান অভিনিত পাঠান ছবিটি নিয়ে গোটা দেশেই বিতর্ক দেখা দিয়েছে। বিজেপির একাধিক নেতা ও মন্ত্রী সিনেমাটিকে অশ্লীলতার দায়ে অভিযুক্ত করেছেন। অন্যদিকে, বিশিষ্টজনেদের একটি বড় অংশ চলচ্চিত্রের স্বাধীনতার পক্ষে সওয়াল করেন।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৩ মিনিট আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১১ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১১ ঘণ্টা আগে