বলিউড পাড়ায় আবার বাজছে সানাই। আজ শনিবার দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা জুটির বাগদানের অনুষ্ঠান। যদিও এ প্রসঙ্গে দুজনের কেউই এখনো মুখ খোলেননি মিডিয়ার সামনে। তবে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, তাঁদের অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইতিমধ্যে মুম্বাইয়ে অভিনেত্রীর বাড়ির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়েছে। দিল্লির ঐতিহ্যবাহী কাপুর্থালা হাউসে অনুষ্ঠিত হবে পরিণীতি ও রাঘবের বাগদান অনুষ্ঠান। পাঞ্জাবি রীতিতে হবে আংটি বদল। সর্বশেষ খবর অনুসারে, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রিয়াঙ্কা চোপড়াও। এ জন্য তিনি যুক্তরাষ্ট্র থেকে ভারতে উড়ে আসবেন স্বামী নিক জোনাস ও কন্যা মালতি ম্যারিকে নিয়ে। এ ছাড়া বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহর ও টেনিস তারকা সানিয়া মির্জাও উপস্থিত থাকবেন।
বাগদানে পরিণীতি পরবেন মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক। অন্যদিকে রাঘবের পরনে থাকবে পবন সচদেবের নকশায় একটি শেরওয়ানি। এখন শুধু অপেক্ষার পালা, কখন তাঁরা বাগদানের সাজে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
গুঞ্জনটা শুরু হয়েছিল রেস্তোরাঁ থেকে। গত মাসে মুম্বাইয়ের এক অভিজাত রেস্তোরাঁয় একসঙ্গে ডিনারে দেখা যায় পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডাকে। পরদিন আরেকটি রেস্তোরাঁয় লাঞ্চের জন্য যান তাঁরা। সেখান থেকেই জোরালো গুঞ্জন ছড়ায়, প্রেমের সম্পর্কে আছেন তাঁরা। সেদিন রাঘব চাড্ডাকে এ বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে মিষ্টি হেসে তিনি বলেছিলেন, ‘রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয়।’ পরদিন ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার বাড়িতে পরিণীতিকে যেতে দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, বিয়ের পোশাকের জন্যই কি ডিজাইনারের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী?
সব মিলিয়ে বিষয়টি ধোঁয়াশায় ছিল। তবে গত সপ্তাহে রাঘব-পরিণীতির প্রেমের খবরে একপ্রকার সিলমোহর দিয়ে দিয়েছিলেন আপ সাংসদ সঞ্জীব অরোরা। টুইট করে নিজের দলের তরুণ সাংসদ রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়াকে শুভেচ্ছা জানান তিনি। সঞ্জীব টুইটারে লেখেন, ‘রাঘব আর পরিণীতিকে অন্তর থেকে শুভেচ্ছা। তাঁদের এই মিলন যেন প্রেম, আনন্দ আর সাহচর্যের প্রাচুর্যে ভরে ওঠে।’
রাঘবের সঙ্গে পরিণীতির পরিচয় বেশ আগে থেকেই। দুজন একসঙ্গে পড়াশোনা করতেন লন্ডন স্কুল অব ইকোনমিকসে। কিছু কিছু ক্ষেত্রে দুজনের মিল তাঁদের পরস্পরের কাছে টেনেছিল।

ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর সাড়া জাগানো উপন্যাস ‘দ্য আলকেমিস্ট’। আত্মোপলব্ধি, স্বপ্ন ও ভাগ্যের অন্বেষণে এক তরুণের সুদূর আন্দালুসিয়া থেকে মিসরীয় পিরামিডের উদ্দেশে যাত্রার রূপকধর্মী গল্পটি এবার জীবন্ত হয়ে উঠবে ঢাকার মঞ্চে।
১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ ঘণ্টা আগে
২০২৩ সালের অক্টোবরে ঢাকায় গান শোনাতে এসেছিলেন অঞ্জন দত্ত। প্রিয় শিল্পীর গানে শ্রোতারা যখন বুঁদ হয়ে আছেন, তখন হঠাৎ সবাইকে চমকে দেন অঞ্জন দত্ত। স্টেজে গান গাওয়ার ফাঁকেই দেন নতুন ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা। ‘দুই বন্ধু’ নামের সিরিজটিতে অঞ্জনের পরিচালনায় অভিনয় করেন বাংলাদেশের তমা মির্জা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে দাপট দেখাতে না পারলেও ওটিটিতে মুক্তির পর আলোড়ন তৈরি করে কিরণ রাওয়ের বলিউড সিনেমা ‘লাপাতা লেডিস’। রেলস্টেশনে বদল হয়ে যায় দুই নববধূ। কারণ লম্বা ঘোমটা। সেই ঘোমটার আড়ালে নিজের সদ্য বিয়ে করা স্ত্রীকে চিনতে পারেনি বর। এরপর নানা মজার ও সংকটপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে নারী স্বাধীনতা
১ দিন আগে