
বলিউডের খ্যাতিমান কোরিওগ্রাফার ও চলচ্চিত্র নির্মাতা ফারাহ খান ইউটিউব ভ্লগিং থেকে মাধ্যমে বিপুল পরিমাণে অর্থ আয় করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইউটিউব থেকে তাঁর আয় সিনেমা পরিচালনার মাধ্যমে এক বছরে উপার্জিত অর্থের চেয়েও বেশি।
ফারাহ খানের ভ্লগগুলো সাধারণত তাঁর বাবুর্চি (পাচক) দিলীপকে নিয়ে তৈরি রান্নাবান্নার। সেগুলো দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
অভিনেত্রী সোহা আলী খানের পডকাস্টে এক কথোপকথনে ফারাহ খান জানান, তাঁর টিমের পক্ষ থেকে বারবার অনুরোধ করার পরই তিনি ইউটিউব চ্যানেল খুলতে রাজি হন। শুরু থেকেই খাদ্য ও রন্ধন বিষয়ক শো হিসেবে চ্যানেলটিকে তৈরি করতে চেয়েছিলেন তিনি।
‘বিপুল উপার্জন’ প্রসঙ্গে বলতে গিয়ে ফারাহ বলেন, ‘আমার গোটা ক্যারিয়ারে, হয়তো এক বছরেও এত টাকা আমি উপার্জন করিনি, যদিও আমি এতগুলো সিনেমা পরিচালনা করেছি।’
তিনি আরও বলেন, ‘এটা আমার নিজস্ব চ্যানেল। তাই কোনো ওটিটি প্ল্যাটফর্ম বা প্রোডাকশন হাউস আমাকে এটা বলতে পারে না যে “এটা কাটতেই হবে”, কিংবা কোনো টিভি চ্যানেলও বলতে পারে না যে আপনি শুধু এই অতিথিকেই আনতে পারবেন—এটা আমি ভীষণ অপছন্দ করতাম। এই যে একজনকে “এ-লিস্টার” এবং অন্যজনকে “সাধারণ” বলে ভাগ করা হতো, এই ভেদাভেদ আমার একেবারেই ভালো লাগত না।’
এই বিপুল সাবস্ক্রাইবার ও ভিউয়ের স্বীকৃতিস্বরূপ ফারাহ খান ইতিমধ্যেই ইউটিউবের সিলভার প্লে বাটন অর্জন করেছেন।

‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির পর গত ১১ বছর ধরে কোনো চলচ্চিত্র পরিচালনা করেননি ফারাহ খান। সিনেমা ছেড়ে কেন তিনি কনটেন্ট ক্রিয়েটর হলেন, সেটিও ব্যাখ্যা করেছেন ফারাহ।
২০২৪ সালের এপ্রিলে ফারাহ খান ইউটিউব চ্যানেল খোলেন। তিনি এবং তাঁর বাবুর্চি দিলীপের রান্নার ভ্লগগুলো দ্রুত জনপ্রিয়তা পায়। বর্তমানে তাঁর ইউটিউবে প্রায় ৩০ লাখ (তিন মিলিয়ন) এবং ইনস্টাগ্রামে ৪.৫ মিলিয়ন (৪৫ লাখ) ফলোয়ার রয়েছে।
কাজল এবং টুইঙ্কেলের শো ‘টু মাচ’-এর একটি পর্বে ৬০ বছর বয়সী ফারাহ খান জানিয়েছেন ইউটিউব যাত্রা শুরু করার প্রধান অনুপ্রেরণা কী ছিল।
তিনি বলেন, ‘যখন আমার কোনো সিনেমা হচ্ছিল না, যখন পরিচালনা করছিলাম না, তখন ভাবলাম (চল), ইউটিউব শুরু করি। কারণ আমি আয়ের তারতম্য বুঝতে পারছিলাম। এ ছাড়া, আমার তিন সন্তান আগামী বছর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। ওটা মারাত্মক ব্যয়বহুল। তাই আমি মজার ছলে একটি ইউটিউব শো শুরু করলাম—এবং সেটা ক্লিক করে গেল।’
চলচ্চিত্র নির্মাতা শিরীষ কুন্দেরের সঙ্গে ফারাহ খানে ১৭ বছর বয়সী ট্রিপলেট সন্তান সিজার, অন্ন এবং দিবার।
‘ম্যায় হুঁ না’, ‘ওম শান্তি ওম’ এবং ‘তিস মার খান’-এর মতো চলচ্চিত্র পরিচালনা করেছেন ফারাহ খান।

দক্ষিণ কোরিয়াভিত্তিক জনপ্রিয় জাপানি কে-পপ ইনফ্লুয়েন্সার মিনা চান ২৬ বছর বয়সে মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ‘লাইভ’ সম্প্রচার চলাকালীন সিউলে তাঁর নিজ বাসভবন থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
১৪ ঘণ্টা আগে
ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশিবার দেখা ভিডিও ‘বেবি শার্ক ড্যান্স’-এর অন্যতম প্রধান শিল্পী এবার সংগীতে ক্যারিয়ার গড়তে চলেছে। ইন্টারনেটে ‘বেবি শার্ক বয়’ পরিচিত হয়ে ওঠা সেই বালক এখন তরুণ। সে এবার কে-পপ জগতে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।
১৯ ঘণ্টা আগে
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে থ্রিলার ঘরানায় কামরুজ্জামান রোমান তৈরি করছেন ‘শিকার’ নামের সিনেমা। অভিনয় করছেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। শিকার দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে পলাশের। সম্প্রতি নেপালে শুরু হয়েছে সিনেমার শুটিং। অপু-পলাশের সঙ্গে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের তিন অভিনেতা রজতাভ দত্ত, খরাজ...
১ দিন আগে
কয়েক বছর ধরেই অভিনেত্রী সোহানা সাবা জানিয়ে আসছেন, নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। অবশেষে এই অভিনেত্রী জানালেন বিয়ের খবর। তাঁর স্বামীর নাম ফয়সাল সামাদ। দেড় বছরের বেশি সময় আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাঁদের।
১ দিন আগে