
প্রতি বছর ঈদে বান্দ্রার গ্যালাক্সি আবাসনের সামনে জড়ো হন ভক্তরা। সালমান খানকে এক নজর দেখার জন্য অপেক্ষায় থাকেন সবাই। নিরাপত্তা ইস্যুতে গত বছর মুখ দেখাননি অভিনেতা। তবে এ বছর আর অনুরাগীদের ফেরালেন না বলিউড ভাইজান। নিজের আবাসনের বারান্দায় প্রায় মাস তিনেক বাদে দেখা গেল তাঁকে।
এলেন, হাত নাড়লেন, ছুড়ে দিলেন চুমু। অন্যান্য বছর গ্যালাক্সির বারান্দা থেকে বাবা সেলিম খানকে পাশে নিয়ে অনুরাগীদের দেখা দেন সালমান। এবার আর গ্যালাক্সির খালি বারান্দায় নয়, বরং বুলেটপ্রুফ কাঁচের আড়াল থেকেই ভক্তদের দেখা দিলেন তিনি। পরনে ছিল সাদা কুর্তা-পাজামা। তাঁর সঙ্গে ছিল সালমানের বোন অর্পিতার দুই সন্তান আয়াত ও আহিল। মামার দেখাদেখি হাত নাড়ল তারাও।

অন্যদিকে, আমিরও সাদা পাঞ্জাবি পরে এসেছিলেন ভক্তদের সঙ্গে দেখা করতে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দুই ছেলে জুনায়েদ ও আজাদ। ভক্তদের মধ্যে নিজ হাতে মিষ্টি বিতরণ করেন আমির খান। জানা গেছে, প্রাক্তন দুই স্ত্রী রীনা ও কিরণও এদিন এসেছিলেন তাঁর বাড়িতে। প্রাক্তন ও বর্তমান সবাইকে নিয়ে খুশির ঈদ পালন করেছেন অভিনেতা।
আমির, সালমান—দুই খান প্রকাশ্যে এলেও দিনভর আড়ালে রইলেন শাহরুখ খান। মান্নাতের ছাদে দাঁড়িয়ে হাত নাড়েন শাহরুখ, প্রতি ঈদের চেনা ছবি এটা। তবে চলতি বছর সেই নিয়মে ভাটা পড়েছে।

সম্প্রতি মান্নাত ছেড়ে সপরিবারে অন্যত্র চলে গেছেন কিং খান। থাকছেন পালি হিলসের বাড়িতে। আর সেই কারণেই ঈদের দিন মান্নাতের ছাদে দেখা দেননি শাহরুখ! তবে দেখা না দিলেও অনুরাগীদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অভিনেতা। শাহরুখ লিখেছেন, ‘ঈদ মোবারক, আমার মন কৃতজ্ঞতায় ভরে গেছে। আপনাদের দিনটি আলিঙ্গন, বিরিয়ানি এবং অফুরন্ত ভালোবাসায় ভরে উঠুক। সুখে থাকুন, নিরাপদে থাকুন, সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন।’

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলা চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহ ও ভালোবাসাকে সম্মান জানাতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। দেশের চলচ্চিত্রের নতুন দিনের যাত্রায় দর্শকেরা যেভাবে সঙ্গী হয়েছেন তাতে আশার আলো দেখতে পাচ্ছেন সংশ্লিষ্টরা।
১ ঘণ্টা আগে
কলকাতায় হেনস্তার শিকার হয়েছেন অভিনেতা মোশাররফ করিম—সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমন খবর। বিষয়টি অস্বীকার না করলেও অভিনেতা জানান, বলার মতো তেমন কিছু ঘটেনি। মোশাররফ করিমের হেনস্তার বিষয়টি ছড়িয়ে পড়লে প্রতিবাদ জানিয়েছেন রাজনীতি ও বিনোদন অঙ্গনের মানুষেরা।
৭ ঘণ্টা আগে
একজন নারী সার্ফারের জীবনের গল্প নিয়ে তানিম রহমান অংশু বানিয়েছিলেন ‘ন ডরাই’। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ছয় বিভাগে পেয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর মিউজিক ভিডিও, নাটক ও ওয়েব কনটেন্ট বানালেও সিনেমায় দেখা যায়নি অংশুকে।
৮ ঘণ্টা আগে
হলিউডের জনপ্রিয় ফ্যান্টাসি সিরিজ ‘লর্ড অব দ্য রিংস’ ভক্তদের জন্য সুখবর। তৈরি হচ্ছে এ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা। ‘লর্ড অব দ্য রিংস: দ্য হান্ট ফর গলাম’ নামের এ সিনেমায় এরই মধ্যে যুক্ত হয়েছেন কেট উইন্সলেট, জেমি ডর্নান ও লিও উডঅল।
৮ ঘণ্টা আগে