চার বছর বিরতির পর রুপালী পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান।
যশরাজ ফিল্মসের প্রযোজনায় নতুন ছবি ‘পাঠানে’ তার সঙ্গে পর্দায় থাকছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম।
আজ বুধবার তার জন্মদিনে ভক্তদের উপহার হিসেবে মুক্তি দেওয়া হয় এই সিনেমার টিজার।
সিক্সপ্যাক আর লম্বা চুলের নতুন লুকে হাজির হয়েছেন কিং খান। টিজার প্রকাশের পর ছবিটি নিয়ে আগ্রহের পারদ চড়ছে।
সিনেমার চরিত্র নিয়ে পোস্টার প্রকাশের পর শাহরুখের ৫৭তম জন্মবার্ষিকীতে নির্মাতারা টিজার প্রকাশ করলেন।
টুইটারে টিজার শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আরেক বলিউড সুপারস্টার হৃতিক রোশন।
তিনি লিখেছেন, ‘ওয়াহ ওয়াহ ওয়াহ, অবিশ্বাস্য, বুম।’
টিজার প্রকাশ নিয়ে পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেন, ‘পাঠান শুধু একটি সিনেমা না, এটি একটি আবেগ। এটি এক মিনিট ছাব্বিশ সেকেন্ডের টিজার নাকি বক্স অফিসে আগুন লাগার পূর্বাভাস তা দেখার অপেক্ষায় সবাই।"
আগামী বছর এর ২৫ জানুয়ারি এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
দেখুন ‘পাঠান’ সিনেমার টিজার:

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৩ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১ দিন আগে